
সিলিংয়ের ছাদ বেয়ে অন্ধকার নেমে আসে
চোখে মুখে লাগে তার ছটা
অপচয়ের কাঁধে ভর দিয়ে উঁকি দেয়
অভাব
রাত বাড়ছে....
প্রেমিকের কাছে সতী সাধ্বী মেয়েটা মেতে ওঠে ছেলেবন্ধুর সাথে
পৃথিবীর আদিমতম খেলায়
বিবসনা সুন্দরীরা উঠে যাচ্ছে পয়সাওয়ালাদের পালঙ্কে
সস্তা মদিরায় মত্ত হয়ে ওঠে ব্যর্থ প্রেমিকের দল।
খেলা জমে উঠছে এই স্বপ্নীল শহরে
কলমের কালি ফুঁড়ে বেরুচ্ছে রোমান্টিসিজম নামের দুর্বোধ্য শব্দটা
স্বাস্থ্যবান হয় তাতে কবিতার খাতা
আমরা কতিপয় নৈরাশ্যবাদী
তবুও কৃশকায় আলো জ্বেলে রাখি
জ্বলে উঠুক আশা
সুস্থ হয়ে উঠুক অসুস্থ সভ্যতা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

