
আমিই সেই অচ্ছুত-
প্রথম চুম্বন তোমার চকিত ঠোঁটের,
যে এঁকে দিয়েছিল তোমার বুকে ভালোবাসার দাগ ।
আমিই সেই অচ্ছুত-
যে তোমাকে শিখিয়েছে ঝাঁ ঝাঁ রোদে ছুটে চলা,
ধীরে ধীরে হয়ে ওঠা মুক্ত আকাশের বিহঙ্গ।
আমিই সেই অচ্ছুত্-
যে তোমাকে দীক্ষা দিয়েছে ভালোবাসার আর তার শরীরী ভাষার ,
দেখিয়েছে মুগ্ধতার প্রথম পাঠ।
আমিই সেই অচ্ছুত-
যে ছিল তোমার প্রথম উত্তেজনা আর রক্ত কণার ছলকে উঠা আন্দোলন ।
আমার অপবিত্র সত্তা হতে মুক্তি পেতে গঙ্গা স্নান করতে ই পারো,
যেতে পারো পুণ্যভূমি তীর্থস্থান।
ধুয়ে ফেলতে পারো আমার স্পর্শ-
শোন উন্নাসিক,
কিন্তু আমার স্মৃতি মুছে ফেলার মত গঙ্গাজল এ পৃখিবীর বুকে নেই-
গ্যাংরিন হয়ে উঠুক তারা,
হয়ে উঠুক তোমার অসুস্থ মনের দগদগে ঘা-
আর সেই দুগর্ন্ধ ছড়িয়ে পড়ুক পৃথিবী নামক গ্রহে।
যন্ত্রণায় পর্যবসিত হও তুমি,ধিক্কার দিক সব ,
এ এক অচ্ছুতের অভিশাপ ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


