somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ চিঠি- পর্ব ২

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি সিদ্দান্ত নিয়েছি মরে যাবো ।হাতে বেশী সময় নেই । কিভাবে আমার মৃত্যু হবে কেউ জানবে না। সবাই ভেবে নিবে আমি দূরে কোথাও হারিয়ে গেছি- একদিন হয়তো চলে আসবো । কিন্তু না ফেরার দেশ থেকে কেউ ফিরে আসতে পারে না । অনেক ভেবে চিন্তেই এক আকাশ কষ্ট বুকে নিয়ে আমাকে এই সিদ্দান্ত আমাকে নিতে হয়েছে। খুব জানতে ইচ্ছা করে- আমার মৃত্যুর পর আমার প্রিয় মানুষেরা কয়দিন আমাকে মনে চোখ ভেজাবে!মৃত্যুর সিদ্দান্ত নেওয়ার পর খুব হালকা লাগাছে । আমি জানি, যারা ইচ্ছা করে মরে যায়- তারা কাপুরুষ । কিন্তু আমার কাছের মানুষরা জানেন- আমি কখনও কাপুরুষ ছিলাম না । আমার মৃত্যু অনেকের চোখে পানি আনবে আবার অনেকের চোখে আনন্দ আনবে । আর মাত্র তিন ঘন্টা সময় আছে আমার হাতে । সাত টা সিগারেট আছে, আশা করি শেষ করে ফেলতে পারব । রবীন্দ্র সংগীত বাজছে - " এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।/ তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে।/ খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে"। পরপর দুইটা সিগারেট শেষ করে আমি আমার জীবনের শেষ চিঠি লিখতে বসলাম ।

মা,
সকালে ঘুম থেকে উঠে দেখবে আমি বাসায় নাই । দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু আমি আর ফিরে আসবো না ।এভাবে অনেক বছর চলে যাবে- তাও আমি আসবো না । আমি জানি তুমি এক আকাশ ভালোবাসা আর কষ্ট নিয়ে আমার অপেক্ষায় থাকবে । মা, তুমি আমার জন্য চিন্তা করো না- আমি যেখানেই থাকব ভালো থাকব । তুমি লক্ষ্মী হয়ে থেকে, আর ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখা একটু কমাও। খুব রাগ লাগে । সময় মত ওষুধ খেয়ে নিও এবং টিভি দেখতে দেখতে এক ওষুধ দুইবার করে খেও না ।বিকালে টিভি না দেখে একটু ঘুম দিও । ভাবী'র সাথে ঝগড়ায় যেও না- তুমি বুঝতে চাও না কেন- ভাবী'র যুগ আর তোমার যুগ টা এক নয় । আব্বার সাথে ঝগড়া করো না । আব্বা তোমাকে অনেক ভালোবাসে । এই দেশ-সমাজ-সমাজের মানুষ গুলো আমার আত্মাকে বিষিয়ে দিয়েছে । তাই স্বেচ্ছা নির্বাসন আমি নিজেই বেছে মিলাম । আমার অনেক বন্ধু আমার খোঁজ নিতে আসবে । তাদের চা নাস্তা খাইয়ে দিবে । মাথায় হাত দিয়ে দোয়া করে দিও । ভালো থেকো- মা। আমার মা ।

আব্বা,
এই প্রথম তোমাকে চিঠি লিখছি । কি প্রচন্ড অবাক হচ্ছো ? আমি জানি, আমি হারয়ে যাবার পর- তুমি অ সংখ্য বার এই চিঠিটি পড়বে । আব্বা, সেদিন তোমাকে রাস্তায় দেখে চিনতে পারিনি বলে কি খুব কষ্ট পেয়েছো ? যাই হোক, খবরদার মা'র সাথে আর ঝগড়া করবে না । এই চিঠি পড়ার পর থেকে সিগারেট আর খাবে না । নো নেভার । যদি খাও তাহলে আমার আত্মার কষ্ট হবে । এইবার ফেললাম তোমাকে বিপাকে । শোনো, তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি । সবচেয়ে বেশী শিখেছি মানুষকে কিভাবে ভালোবাসতে হয় । নিজের দুঃখ কষ্ট কিভাবে লুকাতে হয় । মাঝে মাঝে তোমার উপর অনেক রাগ হয় । আবার সেই রাগ পানি হয়ে যায় । বাসার সবার উপর খেয়াল রেখো । আমার জন্য ভেবো না । আমি অদৃশ্য হওয়ার মন্ত্র শিখেছি । তাই অদৃশ্য হয়ে যাচ্ছি । আমার খোঁজে একটা মেয়ে আসবে । মেয়েটার মাথায় হাত রেখে একটু আদর করে দিও । অদৃশ্য না হলে এই মেয়েটকেই বিয়ে করতাম । সব সময় মেয়েটার খোজ খবর রাখবে । তুমি যেমন আমার মাথার উপর বট গাছ । মেয়েটাকে প্রাচীন বিশাল বট গাছের মতন ছায়া দিও মায়া দিও । আচ্ছা, যাই তাহলে ....

সুমি,
আমার সুমি ।আমার কলিজা । খুব কষ্ট দিয়ে গেলাম তোমাকে । জানি, তুমি খুব কাঁদবে। এক আকাশ কষ্ট হবে তোমার । তোমাকে অনেক এলোমেলো কথার ভীড়ে কিছু মূল্যবান কথাও বলেছি- সেই সব কথা বুকে আঁকড়ে থেকো । আমার মা তোমাকে অনেক আদর করবে । তুমি তাদের সাথে সব সময় যোগাযোগ রাখবে । অদৃশ্যভাবে আমি সব সময় তোমার কাছেই আছি এবং থাকব । "তোমার হৃদয় আজ ঘাস :/ বাতাসের ওপারে বাতাস -/ আকাশের ওপারে আকাশ।" বোকা, মেয়ে তুমি আবার আমাকে পরাজিত মানুষের দলে আমাকে ফেলো না । যাই হোক, ছোট একটা জীবন- এখন কি করবে তুমি ? আমার স্মৃতি বহন করবে আজীবন ? নাকি অন্য কাউকে বিয়ে করে আমাকে ভুলে যাবে । তোমাকে যে আমি অনেক ভালোবাসি- কিন্তু কোনোদিন তোমাকে বলিনি । কিন্তু তুমি তোমার মহত্ত্ব দিয়ে ঠিকই বুঝে নিয়েছিলে পুরোটাই । সারা জীবনের জন্য এক আকাশ কষ্ট দিয়ে গেলাম। যাই বেবি- আমার । ভালো থেকো । অনেক ভালোবাসি ।


সংগৃহীত, পরিবর্তিত ও পরিমার্জিত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×