somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঞ্চ

০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারকাচিহ্নিত অভিনেতা-নেত্রীদের সাক্ষাৎকার নেয়ার সময় সাংবাদিকরা প্রায়ই করেন প্রশ্নটি, "কোন মাধ্যমে অভিনয় করতে বেশি সাচ্ছ্বন্দ্য বোধ করেন আপনি- মঞ্চ, টিভি, নাকি ফিল্ম?" উত্তরটা অবশ্য অভিজ্ঞ পাঠকের আগে থেকেই জানা থাকে- মঞ্চ। কারণটিও আন্দাজ করা খুব সোজা- আর কোনো মাধ্যমেই তো এতো দ্রুত আর এতো প্রত্যক্ষভাবে দর্শকসাড়া পাওয়া যায়না।

এই পোস্টটি আমার ৫০ তম পোস্ট; অনেকের কাছে তেমন কিছু না হলেও আমার কাছে এটি চমকে যাওয়ার মতো ব্যাপার- ৫ মাসে ৫০টি পোস্ট! তার মানে প্রতি ৩ দিনে একটি পোস্ট! আমার মতো একটি ইয়ের পক্ষে এটি কিভাবে সম্ভব হয়েছে ভাবতে গিয়ে একটি ব্যাপার চোখে পড়লো- ব্লগে লেখাটা আসলে অনেকটা মঞ্চে অভিনয় করার মতোই, লেখা প্রকাশের সাথে সাথেই প্লাস-মাইনাস আর কমেন্ট প্রাপ্তির কল্যাণে বেশ দ্রুত লেখাটার একটা ইভাল্যুয়েশন হয়ে যায়; এটি কিন্তু বেশ চমৎকার একটি ব্যাপার; এটি সাহিত্যের অন্য কোনো মাধ্যমে নেই; এবং এটি ব্লগারকে (বিশেষ করে আমার মতো ব্লগারকে) পুনঃ পুনঃ লিখতে উৎসাহিত করে।

তারপরও শুভাকাঙ্খী ব্লগারদের কাছ থেকে মাঝেমাঝেই চাপ এসেছে পোস্ট দেয়ার, আমি অবশ্য নিজের ওপর চাপ সৃষ্টি করতে চাইনা, যখন ইচ্ছে হয় লিখি; একটা লেখা লিখে শেষ করতে অস্বাভাবিকরকম বেশি সময় লাগে আমার, কারণ একেকটা বাক্যকে সম্ভাব্য সবরকম ডাইমেনশন থেকে আমি চিন্তা করতে চাই; আর "ভাত খায়া আসলাম" কিংবা "মাইয়াডা কী সোন্দর" টাইপের কমেন্টে বোঝাই মহাকাব্যিক পোস্ট দেয়ার "যোগ্যতা" আমার নেই (আশা করি কখনো হবেনা), নইলে এতোদিনে পোস্টসংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতো।

এই পাঁচটি মাসে অনেকের সাথেই পরিচয় হয়েছে; কারো সাথে মত মিলেছে, কারো সাথে মেলেনি; সবাইকেই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে রাখছি (জামাতি ছাগুগুলি বাদে; তোদের জন্য আমার ভেতর ঘৃণা ছাড়া কিছু নেই; ভালো কথা, তোরা আমার রাজাকারী চেতনার রেসিপিটা পড়েছিস তো?)।

যদি কখনো কারো মনে আঘাত দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন আশা করি।

আমার ৫০ তম পোস্টে আপনাদের জন্যে থাকছে সামান্য উপহার- কুমার বিশ্বজিতের গাওয়া অসম্ভব রোমান্টিক একটি গান

ধন্যবাদ।
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×