আঁধারে জোছনা হয়ে : বাপ্পা মজুমদার
২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[ বারীণ মজুমদার ও ইলা মজুমদারের সন্তান শুভাশীষ মজুমদার, ডাক নাম বাপ্পা; বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে পুরো পরিবারটিরই প্রচুর অবদান; প্রয়াত সঞ্জীব চৌধুরীর সাথে মিলে দলছুট নামে যে ব্যান্ডটি বাপ্পা গড়ে তুলেছিলেন, কিছু কালজয়ী গান উপহার দিয়ে সেটি অল্প কদিনেই শীর্ষতালিকায় উঠে এসেছে; এদিকে বাপ্পা তার স্বতন্ত্র অবস্থানটিও পোক্ত করেছেন। এ গানটি তার "রাতের ট্রেন" অ্যালবাম থেকে নেয়া। যারা বাপ্পার গানকে তথাকথিত "প্যানপ্যানানি" মনে করেন, তাদেরও ভালো লাগবে এ গানটি, যেটিকে অনেকেই বাপ্পার অন্যতম শ্রেষ্ঠ গান বলে মানেন।
পোস্টটি সঞ্জীব চৌধুরীকে উৎসর্গীকৃত। ]
আঁধারে জোছনা হয়ে
সারারাত ছুঁয়ে যেতাম,
মাঝরাতে তুমি ঘুমিয়ে গেলে
যদি আমি পূর্ণিমা হতাম
সারারাত ছুঁয়ে যেতাম।
ঘুমজড়ানো বন্ধ চোখে
জোছনারা আলো জ্বালে
সেই দুচোখে স্মৃতি এসে
সারারাত কথা বলে;
সেই জোছনা হতাম যদি আমি,
স্বপ্নে ভরিয়ে দিতাম।
আঁধারে জোছনা হয়ে
সারারাত ছুঁয়ে যেতাম...
সুখপ্রহরে তীর হারালে
ছন্দে মাতাল নদী হাসে
সেই প্রহরে স্মৃতি এসে
সারারাত ছন্দে ভাসে;
সেই স্মৃতিটা হতাম যদি আমি,
ছন্দে মাতিয়ে দিতাম।
আঁধারে জোছনা হয়ে
সারারাত ছুঁয়ে যেতাম,
মাঝরাতে তুমি ঘুমিয়ে গেলে
যদি আমি পূর্ণিমা হতাম
সারারাত ছুঁয়ে যেতাম।
সুরকার: বাপ্পা মজুমদার।
ভালো গান শুনুন, শুদ্ধ গান শুনুন, হিপহপ রিমিক্সকে না বলুন
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন