তিনটি অণুগল্প
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
চতুর মৃত্যু
আজীবন ডানপন্থী এক লোক মৃত্যুর আগমুহূর্তে বামপন্থী হয়ে যেতে চাইলো; কারণ মরার আগে সে একজন বামপন্থীকে মেরে রেখে যেতে চায়।
২.
পুঁজি
আজ একটি বন্যাকবলিত এলাকায় গিয়েছিলাম; সেখানকার মানবিক বিপর্যয় আমাকে বেশ পুলকিত করে তুলেছে, কারণ আরো একটি গল্পের প্লট পেয়ে গিয়েছি আমি; এখুনি বসে যাচ্ছি কম্পিউটারের সামনে, বিপর্যয়টিকে বেশ আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে হবে তো।
৩.
মাতাল ও মুক্তিযুদ্ধ
শেরাটন হোটেলে ঢুকিয়া মদ খাইয়া মাতলামি করিবার দায়ে এক ব্যক্তিকে গলাধাক্কাসমেত গেটের বাহিরে নিক্ষেপ করা হইল; মাতাল ব্যক্তিটি চলিয়া যাইতে যাইতে বলিল, "অই যে মুক্তিযুদ্ধটা, অইটার জন্যই তো আমি আজ এখানে ঢুকে মাতাল হতে পারলাম; অইটা না হলে আমি এই হোটেলের দারোয়ানও হতে পারতাম না।" সকলে ভীষণ বিরক্ত হইল।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন