somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ আজ দুই ভক্তের হাতে নাজেহাল

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দেশে সবসময় এই দুটি কথা শোনা যায়,
সরকারঃ জনগণ আমাদের পক্ষে আছে।
বিরোধীদলঃ জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাব আমরা।
……………………………
সরকারঃ জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে।
বিরোধীদলঃ হরতাল সফল হয়েছে।
বারবার এইসব কথা শুনতে শুনতে ভাবি আসলে কার কথা সত্য। একদিকে সরকার অপরদিকে বিরোধীদল পরষ্পর যেন পরষ্পরের জাতশত্রু। সরকার যদি ভাল কাজ ও করে তবু বিরোধীদল তা মেনে নিতে পারেনা। এর মধ্যে সরকারের কোনো দুরভিসন্ধি রয়েছে। সবশেষে একটি সিদ্ধান্তে উপনীত হই তা হল কোনো রাজনৈতিক দলই আজ ব্যক্তিস্বার্থের উর্ধে যেতে পারেনি। দেশের অবস্থাকে একটি রম্য গল্পের মাধ্যমে তুলে ধরছি
এক গ্রামে এক সাধুবাবা থাকত। তার সেবা করার জন্য দুজন ভক্ত ছিল। একজনের নাম রামচরণ, অপরজনের নাম হরিচরণ। তাদের অন্যতম কাজ ছিল সাধুবাবার পা টিপে দেয়া। রামচরণের জন্য ডানপা, হরিচরণের জন্য বামপা নির্দিষ্ট ছিল। একদিন রামচরণকে বাবা জরুরী কাজে শহরে পাঠালেন। পা টিপার সময় বাবা হরিচরণকে বললেন আমার ডানপা তে একটু তেল মাখিয়ে টিপে দিস্তো। হরিচরণ তো মহাখ্যাপা। সে ভাবল ডানপায়ের সেবা করা রামচরণের কাজ ও আমি করব কেন? তারপরও সে বাবার ডানপায়ে অতি অযত্নে তেল মাখিয়ে সেবা করতে লাগল। পা টিপতে টিপতে ভাবল শালা রামচরণ তোর পায়ের বারোটা বাজাচ্ছি এই বলে একটু মোড়া দিতে লাগলো। সাধু বললেন আরে করিস কি করিস কি পা’যে ভেঙ্গে গেল।
পরের দিন ভক্ত রামচরণ ফিরে আসলে সাধুবাবা তাকে ঘটনা খুলে বললেন। সবশুনে রামচরণ আর নিজেকে ধরে রাখতে পারলনা। সে সাধুবাবার বামপা’টি ধরে টান মারলে বাবা চিৎকার দিয়ে পড়ে গেলেন। শব্দ শুনে হরিচরণ হাজির। ঘটনা বুঝতে দেরি হলনা তার। সে রামচরণকে বলল শালা তুই আমার বামপা টেনেছিস আজ তোর পায়ের খবর আছে। এভাবে তারা বাবার পা’কে নিজের পা মনে করে উভয়ে সাধুবাবার দু’পা ধরে মুড়িয়ে ভেঙ্গে ফেলার চেষ্টা করতে লাগল। তাদের এহেন নির্বুদ্ধিতায় বাবা ব্যথায় কাঁদবেন না হাসবেন বুঝতে পারলেননা। তিনি ব্যথায় চিৎকার করে বলতে লাগলেন কে কোথায় আছো বাঁচাও! দুই ভক্ত আমায় মেরে ফেলল। আমাদের দেশের অবস্থাও বর্তমানে ওই সাধুবাবার চেয়ে খারাপ ছাড়া ভালো নয় বলে আমার মনে হচ্ছে। আপনাদের কি মত জানাবেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×