হে মূর্খ সন্তানেরা আমাদের একটু ক্ষমা ভিক্ষা দাও....
০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মার্কিন সেনাবাহিনীর সকল অভিজাত কমান্ডো বাহিনী যেমনঃ নেভি সীল,স্পেশাল ফোর্স কিংবা ডেল্টা কমান্ডোদের বিশেষ ধরণের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা যেকোন প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে টিকে থাকতে পারে। শারীরিক সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে এরা মাইনাস ২০ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রাতেও কয়েক ঘণ্টা টিকে থাকার পরও যুদ্ধ করতে পারে।
১৯৭১সালের শীতকাল। সমগ্র বাংলাদেশের কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে না। কিন্তু নদী নালা ও খালবিলের পানি কী পরিমাণ ঠাণ্ডা থাকে তা একটু আন্দাজ করতে পারি! ঘন কুয়াশার স্তর আর ঠাণ্ডা পানির মধ্যে গলা পর্যন্ত ডুবিয়ে বসে ছিলো এ মাটির মূর্খ সন্তানেরা। ছিল না তাদের কোন কমান্ডো ট্রেইনিং কিংবা কোন কমান্ডো এসাল্টিং ওয়েপন। ঠাণ্ডা পানিতে ঘণ্টার পর ঘণ্টা বসে বসে রচনা করেছিল দখলদার বাহিনীর মৃত্যুকূপ। কতটা মনের জোড় থাকলে এইরকম ঠাণ্ডা পানিতে থাকা যায়,কোন রকমের শারীরিক সক্ষমতার পরীক্ষা না দিয়েই, সেটা তো আমাদের মুক্তিযোদ্ধাদের দেখলেই বুঝা যায়। এর মূল্য কি আমরা কোনদিন, কোনভাবে পরিশোধ করতে পারবো? অথবা তাদের প্রাপ্য সম্মানটুকু কি আজও আমরা দিতে পেরেছি?
হে মূর্খ সন্তানেরা তোমরা আমাদের অনেক কিছু দিয়েছো। এবার একটু ক্ষমা ভিক্ষা দাও তোমাদের কিছুই দিতে পারিনি বলে............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন