somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইভ টেলিকাষ্ট না কি লাইভ বিবেক বর্জন

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানি না ক’জন The Condemned মুভিটা দেখেছেন । গতকাল বিবিস এর পাতায় বৌদ্ধ ভিক্ষুকের নিজ গায়ে আগুন জ্বেলে আত্মহুতির খরবটি পড়ে এই মুভিটির কথা মনে পড়ে গেল। ২০০৭ সালের আমেরিকান এই একশন মুভিটি তখনই আমাকে খুব বেদনাহত করেছিল। Scott Wiper কে ধন্যবাদ তার চমৎকার লেখা ও পরিচালনার জন্য। আধুনিক সভ্যতা ও মিডিয়ার দুনিয়ায় লাইভ অনুষ্ঠান দেখানো এক মস্তবড় কাজ হয়ে দাঁড়িয়েছে । কতটা মানুকে বিনোদন দেওয়ার জন্য, কতটা সত্য ঘটনা বলার জন্য কিংবা কতটা বস্তুনিষ্ঠর জন্য তা বড় কথা নয় বড় কথা হচ্ছে এক্সক্লুসিভ করা, টিআরপি বড়ানো। মানবতা,বিবেকবোধ শব্দটি সেখানে অতি অনর্থক। The Condemned মুভিতে কয়েকজন কয়েদিদের পায়ে বোমা সেট করে একটা দ্বীপে ছেড়ে দেওয়া হয় ৪০ ঘন্টা সময় বেঁধে দিয়ে।এই সময়ের ভেতরে এক জন আর একজন কে মেরে টিকে থাকতে হ্বে। অবশেষে যে কিটে যাবে তাকে মুক্তিদেওয়া হবে। পুবো দ্বীপজুড়ে ক্যমেরা সেট করে লাইভ দেখনো হবে একজন মানুষ আর একজন মানুষকে কিভাবে , কত নিষ্ঠুরভবে মেরে নিজে বেঁচে থাকার চেষ্টা করে। হাজার হাজার মনুষ ইন্টারনেটে এটার লাইভ দেখছে আর প্রোডিউসাররা এর রেটিং করছে। ক্রিকেট খেলা দেখার সময় একটা উইকেট পড়ে গেলে যেমন হর্ষধ্বনি ও চিৎকারে গ্যলারী ফেটে পড়ে তেমনি একজন মানুষ যখন মারা যাচ্ছে তখন আনন্দ চিৎকারে গগণ বিদীর্ণ হচ্ছে। সিনেমার এই মর্মান্তিক দৃশ্যই আমাকে খুব নাড়া দিয়েছিল। শেষ পযন্ত মনে হয়েছিল সিনেমা ত সিনেমাই। কিন্তু সিনেমা যে বাস্তবেই হয় এবং তা বাংলাদেশ ও তার আশেপাশের দেশগুলোতেও হয় হচ্ছে কিংবা হতে পারে তা মাথায় আসেনি। এই সিনেমার দৃশ্যপট গুলো আমারা বাস্তবে দেখলাম যখন বিশ্বজিৎকে রড, চাপাতি, কুড়াল দিয়ে কুপানোর সময় এর এক্সক্লুসিভ ছবি আর লাইভ করে কতটা টিআরপি বাড়ানো যায় তার প্রতিযোগীতা দেখে- রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে বের করে আনা অর্ধমৃত মানুষগুলো উপরে ক্যামেরার ফোকস আর মুখের ভেতর একফোটা জলের পরিবর্তে মাউথস্পিস ঠেলে দিয়ে তার অনুভূতি কি তা জানতে চাওয়া দেখে। এমনি অনেক উদাহরন শেষে গতকালের বিবিসি তে পড়লাম শ্রীলঙ্কার এক বৌদ্ধ
ভিক্ষুক পশু জবাই করার প্রতিবাদে নিজ গায়ে আগুন জ্বেলে আত্মহুতি দিয়েছে এবং তার এই সিদ্ধান্তের কথা আগেই একটি প্রাইভেট টিভি চ্যানেলকে জানায়। সেই টিভি চ্যানেল মানুষটি বাঁচানোর চেষ্টার পরিবর্তে লাইভ এবং এক্সকøুসিভ করাকেই প্রাধান্য দেয়। অবশেষে হাসপাতালে ভিক্ষুকটি মারা যায়। ধিক ধিক শত ধিক এই সব সাংবাদিক , মিডিয়া ও টিভি চ্যানেলকে, যাদেও কাছে মানবতার চেয়ে অর্থ, পেশাদারিত্ব ও সুনাম ই বড় হয়ে দাঁড়ায়। আমার শুধু মনে হয় ঐ সমস্ত লোকগুলো কথা যারা ক্যামেরা পেছনে চোখ দিয়ে এই সমস্ত বিভষ্য চিত্র গুলো দেখে তাদের স্বপ্নে কি ঐ সমস্ত দৃশ্য এক বারের তরেও ভেসে উঠেনা; তাদের কি একবারের তরেও মনে হয় না একটু চেষ্টা করলে আমি হয়ত একজনকে বাঁচাতে পারতাম; নাকি তাদের ঘুম তাদের মনের মতই কালো যেখানে কোন স্বপ্নই দেখা সম্ভব না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×