somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোডশেডিং।

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১০ সাল। খুব সম্ভবত জুলাই মাসের ঘটনা।

কলকাতা যাবো, রবীন্দ্র ভারতীতে ক্লাশ শুরু হবে কিছুদিন পরেই।

নির্দিষ্ট দিনে সোহাগ পরিবহনের রাতের বাসে উঠলাম। সকালে বেনাপোল পৌঁছে দেবে, বর্ডার পার হয়ে বনগাঁ থেকে বাসে নিউ মার্কেট যাবো- এরকমই প্ল্যান।

আমার ৪/৫ সিট সামনের সারিতে সুন্দর দেখতে একটা মেয়ে তাঁর বাবার সাথে উঠেছে। দেখে আমার বয়েসীই মনে হল। বাস ছাড়তে আরো ৩০/৩৫ মিনিট বাকি। ওর বাবার মোবাইলের কথোপকথন থেকে বুঝলাম বাবা বেনাপোল নেমে যাবে, এরপর মেয়ে একা যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ঐদিন রাতের বাসেই বাংলাদেশ ব্যাক করবে।

আমি নিচে নেমে চা খেতে দাঁড়িয়ে আছি। ওর বাবা একটু পর নামলো, সিগারেট ধরালো। গিয়ে কথা বলা শুরু করলাম। আমিও কলকাতায় যাচ্ছি শুনে খুশি হলেন। আমারও প্ল্যান ছিল কিছু কাজ সেরে ঐদিন রাতেই ফিরবো- এটা জেনে উনি আরো খুশী হলেন। বাসে উঠে মেয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমার বাসার নাম্বার রাখলেন, উনার নম্বরও দিলেন। মেয়েকে বলে দিলেন আমার সাথেই ফিরতে।

বর্ডারে উনি বিদায় নিলেন। ওপারে দুজনেই সিম কিনলাম। বাসের প্ল্যান বাদ দিয়ে তণুর কথামত ট্যাক্সি ভাড়া করলাম। ভাড়া অবশ্য সে-ই দিয়েছিল। ট্যাক্সিওয়ালা বলল, "দাদা, তুমি চাইলে তোমাকে রবীন্দ্র ভারতীর সামনে নাবিয়ে দিতে পারি। তাহলে তোমার জন্যে সুবিধের হবে।" বললাম, "ঠিক আছে দিন।"

আমি নেমে গেলাম। ও ডিরেক্ট যাদবপুর চলে গেল।

লাইনে দাঁড়িয়ে বেশকিছু কাজ শেষ করতেই বিকেল ৫টা বেজে গেছে। পরদিন আবার আসতে হবে বাকি কাজ শেষ করার জন্যে।

বের হতে হতেই তণুকে কল দিলাম। জানালো তাঁরও কাজ শেষ হয়নি। নিউমার্কেট যেতে বলল। কারোরই পরিচিত কেউ নেই থাকার মত। নিউমার্কেট পৌঁছে কস্তুরী হোটেলে ডিনার করলাম দুজনেই। এরমধ্যে একবার ইলেক্ট্রিসিটি চলে গেছিল ১০ মিটের জন্য। প্ল্যান হল, রাতে হোটেলে থাকবো। পরদিন কাজ সেরে একসাথেই দেশে ফিরে যাবো।

সস্তার মধ্যে হোটেল বিমান পেয়ে গেলাম। দুজনে দুটো সিঙ্গেল রুমে উঠলাম। ফ্রেশ হয়ে ও আমার রুমে এলো। ১৫ মিনিটের মত গল্প করে চলে গেল। যাবার আগে বলে গেল, "রুবাই, কারেন্ট চলে গেলে আমি কিন্তু তোমার সাথে গল্প করতে আসবো। অন্ধকারে আমার ভয় লাগবে একা একা।" বললাম, "ঠিক আছে, আইসো। সমস্যা নাই।"

প্রচন্ড টায়ার্ড বাট ঘুম আসছে না। টিভি ছেড়ে বিছানায় হেলান দিয়ে আছি। ৩০/৪০ মিনিট পর ঘুমঘুম ভাব চলে এসেছে চোখে বাট তখনও চোখ খুলে রেখেছি। একটু পরেই হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেল। বুঝলাম ইলেক্ট্রিসিটি চলে গেছে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের তরুণ প্রজন্ম পছন্দ করে না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৮


২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×