somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল থাকুক নন্দিনী।

৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল ৭-টা ৫০-এর বনগাঁ লোকাল ধরে প্রতিদিন শিয়ালদা যেতাম। টিউশন করিয়ে, ইউনিভার্সিটি শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যেত।

ট্রেনের যে বগিটি স্টেশনের গেইটের সবচেয়ে কাছে থামবে, সেটিতেই নিয়ম করে বসতাম। ঐ বগিতেই ঠিক একই সময়ে আরো একটি মেয়ে যেত ব্যাগ কাঁধে নিয়ে। চোখাচোখি হত মাঝেমধ্যেই। একদিন সাহস করে পরিচিত হলাম। নন্দিনী। অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। আমার মতোই টিউশন করিয়ে ক্লাশে যায়।

পাশাপাশি সিটে বসে যেতাম এরপর থেকে। ঘুরেছিও অনেক। কফি হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ নিউমার্কেট, শ্যামবাজার- সবখানেই ওর আমার আমার জোড়া পদক্ষেপ খুঁজে পাওয়া যাবে আজো। দু'জনে রাজনীতি, অর্থনীতি, ধর্মসহ প্রায় সব বিষয় নিয়েই যুক্তিতর্ক করতাম। মাঝে মাঝে ও ক্ষেপে লাল হয়ে যেত। আমি হার মানতাম।

দু'জনের জীবনের স্বপ্নগুলো নিয়েও আলোচনা করতাম। দু'জনেই একটা সিম্পল লাইফ চাই! সাজানো-গোছানো। ব্যস, এইটুকুই!

অনার্স শেষ হতেই ওর বিয়ে হয়ে যায়। হাজব্যান্ড বিদেশে থাকে-এটুকুই শুনেছিলাম। এরপর আর কোনদিনও ওর সাথে দেখা হয়নি। মিস করতাম না ওঁকে, কিন্তু বুকের মধ্যে কেমন যেন একটি চিনচিনে ব্যথা অনুভব করতাম। কিংবা কে জানে- হয়তোবা মিসই করতাম!

দু'বছর পর পি এইচ ডি'র স্কলারশিপ নিয়ে আমি আমেরিকা চলে আসি। এখানকারই এক নামকরা ইউনিভার্সিটিতে লেকচারার হিশেবে জয়েন করি। সংসার হয়, বাচ্চা-কাচ্চা হয়, বড় হয়ে ওরা এখন বড় চাকরি করছে এখানেই। কোন কিছুর অভাব নেই। মাঝে মাঝে নিজে থেকেই বলে উঠি, জীবন সুন্দর! আসলেই কি তাই?

চাকরি শেষ হবে আর একসপ্তাহ্‌ পরেই, ক্লাশ নিচ্ছি এক নতুন ব্যাচের। এক মেয়ের দিকে চোখ যেতেই থমকে গেলাম! কেমন যেন পরিচিত মনে হচ্ছে চেহারাটা কিন্তু মনে করতে পারছিনা ঠিক। অনেক চেস্টা করলাম, পারলাম না মনে করতে। এদিকে বারবার লেকচার অন্যদিকে চলে যাচ্ছে মূল বিষয় বাদ দিয়ে। পরপর দু'দিন এভাবে গেলে ওকে তৃতীয় দিন অফিসে ডাকলাম। কথা বললাম, বাবা-মা'র পরিচয় ও তাঁদের জন্মস্থান জেনে চমকে উঠলাম। ওর মা'র শিক্ষাজীবন জেনে নিশ্চিত হলাম- এ নন্দিনীর মেয়ে! সেই নন্দিনী, যাঁর সাথে অনেক অনেক বছর আগে নিয়মিত দেখা হত, কথা হত। যাঁর সাথে রয়েছে অনেক অনেক স্মৃতি!

কিন্তু আমার দূর্ভাগ্য, এতবছর ধরে যাঁকে খুঁজে বেড়িয়েছি, তিনি মাত্র তিন সপ্তাহ্‌ আগে ক্যান্সারের সাথে লড়াই করে হেরে গেছেন। চলে গেছেন অন্য ভুবনে। অবসান ঘটেছে উনার ৩ বছরের যন্ত্রণাময় জীবনের।

এপারে নন্দিনীর সাথে দেখা হয়নি। ওপারে হবে নিশ্চয়ই!

ওপারে ভাল থাকুক নন্দিনী।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×