somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অগোছালো গল্প: কেষ্টের দুনিয়া

২৭ শে মে, ২০১১ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভয়ানক মেইলটা আসল দুপুর বেলায়। বিষয় নতুন কিছুনা, সুমনের এক নিরীহ জুনিয়রকে নিয়ে। আসলে ভয়ংকর জিনিসটা ঐ নিরীহ জুনিয়র, এর একবার মন খারাপ হয়ে গেলে সাহিত্যিক বাক্যবাণ দিয়ে জুনিয়রকে ঠিক করতে হয়; আর তখনই সিনিয়র হিসেবে সুমনের ডাক পড়ে।


জুনিয়রটা কেমন নিরীহ টাইপ এর একটা ব্যাখ্যা দেয়া দরকার। প্রচন্ড পড়ুয়া, ভয়ানক পরিশ্রমী আর তার আনপ্রেডিক্টএবল ধৈর্য; সমস্যাটা কিন্তু এই ’আনপ্রেডিক্টএবল ধৈর্য’ নিয়ে। ও কোন বাচ্চা-কাচ্চা টাইপ শব্দের সম্বোধন পছন্দ করে না। এ ধরনের কোন কিছু ওর কানে প্রবেশ মাত্রই ওর সহনশীলতার প্রাচীর ডেমরার বাঁধের মতো ভেঙে যায়। তখন প্রিয়জন আর শত্রু সবাইকে একই কাতারের মনে হয় ওর কাছে। গত ১লা ফাল্গুনে আজিজ মার্কেটে ওর গার্ল ফ্রেন্ড যখন ওকে বলল, ’’ চল বেবি, ’খুশবু’ থেকে লানচ করে আসি’’ , জুনিয়রকে দেখে মনে হচ্ছিল আরেকটা কুরস্কের ট্যাংক ব্যটল আসন্ন। সমস্যা লানচ কিংবা ’খুশবু’ রেস্টুরেন্ট নিয়ে নয়; ’বেবি’ কথাটা নিয়ে। কেন ওকে বেবি বলবে! ওতো গ্র্যজুয়েট, অ্যাডাল্ট! দিনে ১২ ঘন্টা পড়ালেখা করে গ্র্যজুয়েট হইছে ভালো (আমার মনে হয় মাচো টাইপ) শব্দ শোনার জন্য।

সেই জুনিয়রের মন আজ বড়ই খারাপ। সব মানুষ ওর মতো হয় না কেন এটা নিয়ে ওর দুঃখ।ওর কষ্ট আরও বেড়ে যায় যখন ওর ’মন দিয়ে করা’ কোন কাজকে নিয়ে সতীর্থরা তামাশা করে।


সুমন কি লিখে এই জুনিয়রকে কঠিণ দুনিয়ার রূপ বুঝাবে ভেবে পায়না। চেষ্টা করলো এমন ভাবে লিখতে যেন ছেলেটা কষ্ট না পায়। এই কেষ্টর দুনিয়াতে জীববৈচিত্র থাকবে এটাই স্বাভাবিক। দুনিয়াটা একটা চিড়িয়াখানা আর সব রকম জীব নিয়েই একটা চিড়িয়াখানা হয়। তোমাকে হরণ ও হনন করেই কেউ হয়তো বেঁচে থাকবে। তোমার সরলতা, ভাল চিন্তা ওদের একমাত্র খাদ্য। দু’পেয়ে ধেড়ে ইদুরের মতো এরা কাউকে কাটাকাটি করতে না পারলে বাঁচতে পারে না। কিছুদিন আগে প্রখ্যাত এক আইনবিদ এক সাক্ষাৎকারে বলছিলেন, ’’ ভালো মানুষের গায়ে ঢিল দিলে তাঁর কিচ্ছু হয়না, ভালো মানুষ ভালো থেকেই যায়।’’ পৃথিবী ঈর্ষাকারীকে ভুলে যায় সহজে কিন্তু কীর্তিমানকে ভুলে না। কীর্তি মোছার ভাল উপায় কীর্তি দিয়েই তাকে মোছা। যারা তা পারার যোগ্যতা রাখে না তারাই দু’পেয়ে ধেড়ে ইদুরের ভূমিকা নেয়।

সুমন বুঝতে পারে না, কথাগুলো জুনিয়রের আদৌ কাজে আসবে কিনা ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×