somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে ১০ বছর পূর্ণ করতে চললাম।

০২ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে ১০ বছর পূর্ণ করতে চললাম। সব মিলিয়ে ১২ বছর হবে, মানে একযুগ পূর্তি, প্রথম দু’বছর শুধু বাইরে থেকে পড়ে গেছি, রেজিষ্ট্রেশন করিনি। আবার রেজিষ্ট্রেশন করার পর ৩ বছর পেন্ডিং অবস্থায় ছিলাম (আমার একটা পোষ্টে আছে সেই কাহিনী)। একটা লম্বা সময়ই বটে। সামুর নীরব পাঠকদের আমি অন্যতম। প্রতিদিন রাত চারটায় ঘুমোনোর অভ্যেস। বিছানায় শুয়েই মোবাইলে একের পর এক পোষ্ট শেষ করে যাই। ঘন্টাখানেক সামুর সাথেই চলে। সেই আসিফ মহিউদ্দিন থেকে শুরু করে হালের চাঁদ গাজী ভাই (উনি সবচে বিতর্কিত বলে নাম নেয়া হলো)। সবার লেখাই পড়ে যাচ্ছি। একসময় প্রচুর মন্তব্য করতাম। নাস্তিক-আস্তিক নিয়ে বেশী তর্ক বেধে যেতো। হঠাৎ করেই খেয়াল হলো, আচ্ছা এখন আর মন্তব্য কেন করিনা? কোন পোষ্ট দিতে ইচ্ছে হয়না কেন? নিজেই উত্তরটা বের করে নিতে পেরেছি। সমস্যা হচ্ছে ডিভাইস চেঞ্জ। আগে ল্যাপটপ বা পিসিতে লিখতাম। এখানে লিখা ছাড়া অন্য কোন উপায়ও হয়তো ছিলোনা। এখন যে সময়টায় সামুতে আসা হয় সেই সময়টায় হাতে থাকে মোবাইল। মোবাইলে পোষ্ট লিখা বা মন খুলে কমেন্টস করা যায়না। আবার কোন কিছু লিখলেও তার পাবলিক রিএকশন কি আছে তাও সামুর কারণে বোঝা সম্ভব হয়না। তাই ধীরে ধীরে বিমুখ হয়ে হয়তো এখন ফেসবুকেই লিখি। চাকুরীসুত্রে আমার কাজই হচ্ছে ফেসবুক ইউটিউব নিয়ে, তাই ওই প্লাটফরমগুলোতে পিসিতে থাকাকালীন সময়েই বেশী থাকা হয় বলে সামুতে আর লেখা হয়ে উঠেনা। ওখানে লিখলে দ্রুত পাবলিক রিএকশন জানা যায়। কিন্তু তাই বলে সামুর কোন পোষ্ট (পদ্য ছাড়া) কোনদিনও মিস হয়নি।

সামুর এপস এলো। এটা নিয়ে আমি সর্বশেষ একটা পোষ্ট দিয়েছিলাম এ বছরেরই শুরুর দিকে। কিন্তু সার্বিকভাবে এপস ভালো লাগেনি। আর ওয়েবে নোটিফিকেশন, পোষ্টিং সিস্টেম, ইমেজ এড, লগইন এবং রিএ্যাকশন (প্লাস/মাইনাস) ঠিকঠাক মতো কাজ না করায় দিন দিন আগ্রহ হারিয়ে এখন শুন্যের কোঠায় পৌঁছে গেছে। তাই আর সামুর জন্য কীবোর্ড চাপা হয়ে উঠেনা। কিন্তু কিছু পড়ার জন্য, নিখাদ ভালোবাসার টানে প্রতিদিনই সামুতে আসি। সামুর সাথে ছিলাম, থাকবো। তবে আবারো বলবো সামুর সামগ্রিক সিস্টেমে উন্নতি খুবই প্রয়োজন। নতুন প্রজন্মকে বাংলা ভাষার ১৩ বছরের এই সুবিশাল ভান্ডারের সাথে পরিচয় করিয়ে দিয়ে এখানে আগ্রহী করে তোলা সময়ের দাবী।

ভালো থাকুন সবাই। ভালোবাসা রইলো নতুন-পুরোনো সকল সামু সদস্যদের প্রতি।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×