somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিজবুল বাহার; স্মৃতির অতলে হারিয়ে যাওয়া বাংলাদেশের একমাত্র সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ।

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বর্তমানে কোন সমুদ্রগামী প্যাসেঞ্জার শীপ নেই। তবে এককালে ছিলো। ১৯৫৩ সালে GENERAL MANGIN নামে একটি প্যাসেঞ্জার শীপ নির্মিত হয় ফ্রান্সের সেন্ট-নাজারিতে, তখন এটি ফ্রান্সের মারসেলি থেকে পশ্চিম আফ্রিকার ফ্রেঞ্চ উপনিবেশ অংশে চলাচল করতো।


কালক্রমে ১৯৬৯ সালে ফিলিপাইনে বিক্রি হয়ে President নাম ধারণ করে এবং ম্যানিলা থেকে জাপান রুটে চলতো, এরপর ১৯৭২ সালে পানামার পতাকা ধারণ করে Estern Queen নামে সিঙ্গাপুর থেকে অষ্ট্রেলিয়ার ফ্রিমেন্টল এ যাত্রী পরিবহন করতো। ১৯৭৭ সালে ক্রয়সূত্রে এর মালিক হয় বাংলাদেশ শিপিং করপোরেশন, চার বছর এই প্রতিষ্ঠানের অধীনে চলার পর ১৯৮১তে বাংলাদেশ নেভিকে হস্তান্তর করা হলে শহীদ সালাহউদ্দিন নাম ধারণ করে।


প্রধানত: হজযাত্রী পরিবহনের জন্যই এটি কেনা হয়েছিল, তবে বাংলাদেশের জনৈক রাষ্ট্রপ্রধান তার ব্যক্তিগত কাজেও এটি ব্যবহার করার পাল্টাপাল্টি অভিযোগ আছে। বয়স্ক মুরুব্বীদের কাছ থেকে ৭০-৮০র দশকে জাহাজে করে হজ্বযাত্রার গল্প শুনে থাকবেন হয়তো। সেই গল্পের মুল উপজীব্য ছিলো এই জাহাজটিই।


৫৩১ ফুট লম্বা জাহাজটির ১২৪৭৫ গ্রোস টনেজ ছিলো যার বারমিষ্টার এন্ড ওয়েইন ডিজেল ইঞ্জিন ৯৬০০ Bhp শক্তির যোগানে ১৬ নট গতিতে চলতে সক্ষম ছিলো। ৫৮০ জন কেবিনে এবং ১৫৬ জনের ডরমেটরিতে থাকার ব্যবস্থা ছিলো। জাহাজটিতে মোট ১৬৮ জন ক্রু কর্মরত থাকতো। ১৯৮৫ সালে এটি তৈরীর ৩২ বছর পর চট্টগ্রামে স্ক্রাপ করে ফেলা হয়। উপরে বাংলাদেশের পতাকাবাহী যে ছবিটি দেখছেন সেটি মিশেল গ্রীণ নামে জনৈক ফটোগ্রাফার কতৃক ০৩.১২.১৯৭৭ সালে জেদ্দা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রার সময় তোলা হয়।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ২:০৭
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×