somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারা কেন পতিতা, যৌনকর্মী বা দেহ ব্যবসায়ী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারা পতিতা হলে আমরা কি? এই প্রশ্নর জবাব কি আছে? আমরা সমাজের সভ্য লোক যারা তাদের ব্যবহার করি, ব্যবহার শেষে পতিতা হিসেবে অভিহিত করি। তদের কি বলবেন? ভাষা কি আছে।

একবারও কি ভেবেছি কেন তারা আজ পতিতা, যৌনকর্মী বা দেহ ব্যবসায়ী। পুরুষের প্রয়োজনেই তাদের কাছে টানে পরে সেই হয় ‘পতিতা’ ।

আমাদের দেশে বা সমাজে কেউ স্বেচ্ছায় কোন নারী পতিতাবৃত্তি বেছে নেয় না। প্রেমিকের প্রতারণা, নারী পাচারকারী, দালাল ও এক শ্রেনীর নারী যারা মাসী হিসাবে পরিচিত -তারাই মুলতঃ এই পেশার উদ্যোক্তা। উৎসাহীত করে। শুধু কি তাই উদ্যোক্তদের মধ্যে ইতোমধ্যে যোগ হয়েছে শিক্ষক নামের কিছু কুলাঙ্গার। তারা প্রেম করে দৈহিক চাহিদা পূরণ করে পরে ছুড়ে পেলে পতিতালয়ে। তেমনি একটি ঘটনা ঘটেছে মানিকগঞ্জে। [বিস্তারিত]

আমাদের দেশে শিশু মেয়েরা অনেকেই নিজ ঘরেই যৌন নিপীড়নের শিকার হয়। এটা তসলিমা নাসরিন ও লিখেছিলেন কিন্তু বিশ্বাস হয়নি। বিশ্বাস হয়েছে বিসিসি বাংলার রিপোর্টটি পড়ে। রিপোর্টটি ছিল ঠিক এমন-“নিজ ঘরেই যৌন নিপীড়নের শিকার বাংলাদেশের শিশু মেয়েরা” । আর পথশিশুদের কথা নাই বা বললাম। তাদের তো কোন কথাই নেই প্রতিনিয়তই যৌন নির্যাতনের শিকার হচ্ছে।

শুধু কি তাই এদেশের খোদ রাজধানীতেই চলছে কিশোরী মেয়েদের বেচাকেনার হাট । এটা কি প্রশাসন বন্ধ করতে পেরেছে। না পারিনি। পারবেই বা কিভাবে। কারণ বড় অংকের মাসোহারা নিচ্ছে তারা। অথচ তারাই আবার মানুষ পাচার রোধে বড় বড় কথা বলে।

এছাড়া তথ্য প্রযুক্তির সহজলভ্যের কারণে ব্ল্যাকমেইলিং শীর্ষে অবস্থান করছে। প্রথমে প্রেম পরবর্তীতে কাছে আসা। ঘনিষ্ট হওয়া। নগ্ন ও অর্ধনগ্ন ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলিং চলছে দেদারছে। কোন ভিকটিম যদি এমন কোন অভিযোগ নিয়ে থানায় যায় তাহলে তো কথাই নেই। উল্টো তাকেই নাজাহাল হতে হয় । এক্ষেত্রে পিছিয়ে নেই সাংবাদিকরাও। এমন অভিযোগে এক সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে।

যারা পতিতাবৃত্তিকে পেশা হিসাবে বেছে নিতে বাধ্য হয়েছে , তাদের অধিকাংশের আয় একজন গার্মেন্টস কর্মী কিংবা গৃহ পরিচারিকার চাইতেও কম। [উচ্চবিত্তের দেহব্যবসায়ী ছাড়া (উচ্চবিত্ত বলতে এখানে বিভিন্ন ইউনিভাসিটি বা কলেজের বকে যাও মাদকাসক্তদের বুঝাতে চেয়েছি।)] আর তাইতো অভাবে পল্লী ছেড়ে পালাচ্ছে পতিতালয়ের বাসিন্ধারা ?

দেশে প্রাইভেট হাসপাতাল এবং সেবামূলক প্রতিষ্ঠানে প্রচুর নারী কর্মী প্রয়োজন ।

অন্যদিকে যারা পতিতালয় উচ্ছেদে প্রতিবাদ করেছেন কিংবা সহমর্মিতা দেখিয়েছেন, তারা সামান্য উদ্যোগী হলে অনেক নারী এই পেশা থেকে নিবৃতি পেত। মুসলিম প্রধান এই দেশে পেশা হিসাবে বেছে নিতে অনেকে নিরুৎসাহিত হত ।

ফিরে আসতো এই পেশা থেকে।

বাংলাদেশেও যে এই মানুষিকতার কেউ নেই, সেটা হলফ করে বলা যায় না । তবে যারা পতিতালয় সৃষ্টিতে আগ্রহী কিংবা পৃষ্ঠপোষক, তারা সহৃদয় হলে, বাধ্য হয়ে এই পেশা বেছে নেয়ার সংখ্যা শূন্যের কাছাকাছি হবে এটা আমি হলফ করেই বলতে পারি।


[বি.দ্র: লেখাটির সাথে অনেকগুলো লিংক দিলাম। যদি বিরক্তির কারণ হয় তবে ক্ষমা করবেন। কারণ এই আমাদের সমাজ এই নিয়েই বেঁচে আছি।]

৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×