![]()
যখন আপনি খুবই অসুস্থ, কিছুই খেতে ভালো লাগছে না, তখন এক গ্লাস দুধের চেয়ে ভালো খাবার আর কি হতে পারে! এটা ঝটপট খেয়েও ফেলতে পারবেন, আবার অসুস্থ অবস্থায় দুধ খেলে তা আপনার দেহে কিছুটা পুষ্টিও সঞ্চার করবে। এই কারণে, প্রায়ই চিকিৎসকরা যারা অন্ত্রের ডিওডেনামের আলসারে ভুগেন, তাদের যন্ত্রণা উপশমের জন্য দুধ খাবার পরামর্শ দেন।
দুধের প্রকৃতি কিছুটা অম্লীয় বা এসিডিক। তবে পাকস্থলী থেকে স্বাভাবিকভাবেই যে গ্যাস্ট্রিক এসিড নির্গত হয়, তার তুলনায় দুধের অম্লত্ব খুবই কম। তাই ধারণা করা হতো, দুধ পাকস্থলী থেকে নিঃসৃত গ্যাস্ট্রিক এসিডের তীব্রতাকে প্রশমিত করে দিবে। এর এর ফলে আলসারে আক্রান্ত রোগীর যন্ত্রণা কিছুটা হলেও কম হবে। কিন্তু গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে, দুধ পাকস্থলীর এসিডের তীব্রতা সাময়িকভাবে প্রশমিত বা কমিয়ে দিলেও, পরবর্তীতে পাকস্থলীতে এসিড নিঃসরণের হার বাড়িয়ে দেয়। যার ফলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। সূত্র সংবাদ২৪ ডটনেট
[link|http://www.sangbad24.net/?p=91720|[সময়ের অভাবে পুরোটা দিতে পরলাম না আর বিস্তারিত পড়তে ক্লিক করুন]]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



