আগে বলে নেয়া যাক তারকা রাজি কি?
তারকারাজি হলো এক প্রকার দিপ্তিময় বিশাল ভরের মহাজাগতিক বস্তু।এটি প্রায় গোলাকৃতি একটি গ্যাসীয় ভর।যার অভ্যান্তরে অনবরত নিউক্লিয় বিক্রিয়া ঘটছে যার ফশ্রুতিতে আলোক ও অন্যান্য শক্তি বিকীর্ন হচ্ছে।এর আয়ু দীর্ঘ কাল হলেও অসীম নয়।
তারকা রাজির জীবন চক্র তিন ধাপে বিভক্ত করা যায়ঃ-
জন্মঃ-তারকা সৃষ্টির শুরুতে বস্তু সমূহ মহাকাশে বিশাল ব্যাপ্তিতে গ্যাস ও ধুলোর মেঘ রুপে ছড়ানো অবস্থায় ছিলো।
মহাকর্ষের টানে এই গ্যাস ও ধুলোর মেঘ জমাট বাধতে শুরু করে।এমন অবস্থায় অভ্যান্তরে চাপ ও তাপ বাড়তে থাকে।উত্তাপ ক্রমশ বেড়ে এতই বেশি হয়ে যায় যে, হাইড্রোজেন ফিউশন প্রক্রিয়া ঘটে।ফলে হিলিয়াম পরমানুর সৃষ্টি হয় এবং বিপুল পরিমান শক্তি নির্গত হয়। মুলত এভাবেই তারকা রাজি সৃষ্টি হয়।
জীবদ্দশাঃ- তারকার জ্বালানী মুলত হাইড্রোজেন।হাইড্রোজেন ফিউশনের ম্যাধমে হিলিয়াম সৃষ্টির সময় যে তাপ উৎপন্ন হয় তার জন্যই তারকাটি আলো বিকির্ন করে।বায়ুর এই বাড়তি উত্তাপ পরিধির দিকে একটি বহির্মুখী বায়ু চাপের সৃষ্টি করে।বায়ুর এ চাপ ও মহাকর্ষীয় আকর্ষন যখন সমান হয় তখন বায়ুর প্রসারন ও সংকোচন বন্ধ হয়ে যায়।পারমানবিক প্রক্রিয়া থেকে সৃষ্ট উত্তাপের ফলে সংঘটিত প্রসারণ শক্তি এবং প্রবল মহাকর্ষীয় আকর্ষনের ফলে সৃষ্ট সংকোচন শক্তি, এই দুই শক্তির ভারস্যাম্যর ফলে তারকা বহু কাল পর্যন্ত সুস্থিত থাকে। এটিই তারকার জীবদ্দশা।
অন্তিম কালঃ-
একটি তারকার অন্তিম কাল বা পরিণতি কি হবে তা মুলত নির্ভর করে তারকার ভরের উপর।
যে সব তারকার ভর সুর্যের ভরের কাছা কাছি তাদেরকে অল্প ভর সম্পন্ন তারকা বলা হয়। এই রুপ তারকার জ্বালানি ফুরিয়ে গেলে তারকা রাজির কেন্দ্রে মহাকর্ষজনিত সংকোচনের ফলে প্রচন্ড উত্তাপের সৃষ্টি হবে।এই উত্তাপের ফলে বাইরের এলাকা স্ফীত হয়ে রক্তিম দৈতো (Red giant) এ পরিণত হবে।এক পর্যায়ে রক্তিম দৈত্যের বাইরের অংশ কেন্দ্রীয় অংশ হতে বিছিন্ন হয়ে যাবে।এই রুপ কেন্দ্রীয় অংশকে বলা হয় শ্বেত বামন(white dwarf)। শ্বেত বামন ক্রমন্বয়ে ঠান্ডা হয়ে উজ্জলতা হারিয়ে কৃষ্ণ বামনে (black dwarf)পরিনত হয়।
সূর্যের চেয়ে অনেক গুন বেশি ভরের তারকাকে বেশি ভর সম্পন্ন তারকা বলে।এই রুপ তারকার জ্বালানি ফুরিয়ে গেলে মহাকর্ষজনিত সংকোচন খুব বেশি বৃদ্ধি পেতে থাকে।ফলে প্রচন্ড তাপের সৃষ্টি হয় এবং তারকাটি বিস্ফোরিত হয়।এই বিস্ফোরনকেই বলা হয় সুপার নোভা (super nova)।এই রুপ বিস্ফোরনে তারকাটি তার বাড়তি ওজন হারায়, অবশিষ্ট যে ভর থাকে তার মান অনুযায়ী দুই রকম ফল পাওয়া যায়।প্রথমত দুই সৌরভরের কাছাকাছি হলে সেটি নিউটন তারায়(neutron star) এবং দ্বিতীয়ত এই ভর এর চেয়ে বেশি হলে সেটি মুলত কৃষ্ণ বিবরে(black hole)এ পরিনত হয়।
নিউটন তারকাও কালক্রমে সংকুচিত হয়ে কৃষ্ণ বিবরে(black hole)এ পরিনত হয়।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।