somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখ উপলক্ষ্যে কিছু 'পরমাণু রম্য' করার চেষ্টা (একটি লুল পোস্ট)

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(১)
সারা রাজ্য খুজে রাজকণ্যার জন্য তিনজন যোগ্য প্রার্থী খুজে আনা হয়েছে। একে একে তাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন রাজার কণ্যা। তিনজন যুবকের মধ্যে যে ব্যাক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, তাকেই গ্রহণ করবে রাজকুমারী তার জীবনসঙ্গী হিসেবে.....

রাজকণ্যাঃ তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ কি?
১ম যুবকঃ আমার একটা আঙ্গুল কেটে তোমাকে উপহার দিলাম ভালোবাসার প্রমাণস্বরূপ। তাছাড়া সিম রেজিস্ট্রেশনে আঙ্গুলের ছাপ দেওয়ার জন্যও সেটা কাজে লাগবে তোমার.....
রাজকণ্যা (২য় যুবককে): তুমি যে আমাকে ভালোবাসো তার কি প্রমাণ?
২য় যুবকঃ সুন্দরবনে- যেখানে কয়লা বিদ্যুতকেন্দ্রের কারণে আজ বাঘ পর্যন্ত থাকতে পারে না, তোমার জন্য আমি এ-ক-টা বছর সেখানে কাটিয়ে দিতে পারি....
রাজকণ্যা (৩য় যুবকের কাছে গিয়ে): তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ কি?
৩য় লোকটি মহাবিরক্ত হয়ে বললোঃ আমি আপ্নেরে ভালোবাসতে যামু কুন দুঃখে। মালিবাগ বাজারে ইলিশ বেচতাছিলাম, আপ্নের বাপের লোকেরা আমারে সেইখান থিকা জোর কইরা ধইরা আনছে। বাচিনা নিজের জ্বালায়, আবার রাজার মাইয়ার লগে প্রেম....

এটুকু শুনেই রাজকুমারী, রাজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলোঃ "বাবা, আমি এই ইলিশওয়ালাকেই বিয়ে করবো...."

(২)
লটারিতে লাখ টাকা পেয়ে ভাগ্য খুলে গেলো জসীম আলীর। পূরণ হোল লাখপতি হওয়ার স্বপ্ন ......

অতঃপর পহেলা বৈশাখে এক হালি ইলিশ কিনতে যেয়ে আজ সে পথের ফকির

(৩)
গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলেছিলোঃ "আগামী বৈশাখে যখন তোমার ফ্যামিলি থেকে আমাদের বাসায় প্রপোজাল নিয়ে যাবে, তখন যেন মিষ্টির বদলে ইলিশ মাছ নিয়ে যায়..."

অতঃপর তাদের ব্রেক-আপ হয়ে গেলো!!

(৪)
পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির সাথে মিল রেখে ছেলেটি আড়ং থেকে এক পিস লুঙ্গি আর পাঞ্জাবী কিনেছিলো.....

অতঃপর বৈশাখের দমকা হাওয়ায় তার সে লুঙ্গি উড়ে গেলো। পাঞ্জাবী থাকায় মান-ইজ্জত ঢেকে কোনক্রমে বাসায় ফিরে আসতে পেরেছিলো সে।

(৫)
পহেলা বৈশাখে ইলিশ মাছের কাঁটা খাওয়া বাঙালি বিড়াল সমাজের হাজার বছরের ঐতিহ্য।

(৬)
প্রথম আলোর 'স্বপ্ন নিয়ে' পাতায় 'বাঙালির হাজার বছরের ঐতিহ্য' সাবজেক্ট থেকে অনার্স, মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী জনৈক তেলাপিয়া মাছের ভবিষ্যত স্বপ্ন-

"একদিন ইলিশের সাথে সাথে তেলাপিয়ারাও হবে বাঙালির হাজার বছরের ঐতিহ্য- সে লক্ষ্য নিয়েই আমি আমার মেধা এবং আমার ব্যাক্তিজীবনকে মৎস্য সমাজের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করবো।

---------------------------------------------------------------------------------------------------------------------------
আপাততঃ মাথায় আর কিছু আসতেছে না। আসলে এইখানে যোগ কইরা দিবো।
ইলিশবিহীন হোক বাংলা নতুন বছর ! সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৩
৩৮টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×