জন্মদিন এবং মা
২১ শে মে, ২০১৩ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছাটবেলা থেকেই অন্যের জন্ম দিনের উৎসব খুব উপোভোগ করতাম শুধু নিজের জন্মদিন ছাড়া। আমি সত্যিই মনে প্রানে চাইতাম আমার জন্মদিনে যেন কোন উৎসব না হয়। কিন্তু আমাকে অবাক কিনবা খুশি করার জন্য অম্মুর চেষ্টার কোন কমতি থাকত না। সবসময় জন্মদিনে এক একটা সারপ্রাইজ আমার জন্য থাকতই। আমি ভীষন রাগ করলেও আম্মু এটাকে কপট রাগ ভেবে পরের জন্মদিনে আরো কোন নতুন কিছুর আয়োজন করত। আমার এত রাগ লাগত!! হয়ত আমার এই কথা কেউই বিশ্বাস করবে না কারন সবাই ই সারপ্রাইজড হতে পছন্দ করে, আমিও করি কিন্তু সেটা অবশ্যই জন্মদিনে নয়। জানিনা কোন অজানা কারনে ছোট বেলার জন্মদিনে আমার খুব মন খারাপ থাকত। তবে এখনকার মন খারাপের কারনটা বোধ করি এক একটা জন্মদিন মানে এক এক বছর জীবন থেকে চলে যাওয়ার বেদনা।
২০১১ সালের জন্মদিনে আমার জীবনের সব সারপ্রাইজ ছাপিয়ে একটা নতুন সারপ্রাইজ পেলাম। আমার ছেলের জন্ম!! মিরাকেল মনে হলেও একই দিনে আমাদের দুজনের জন্মদিন মিলে যায়। ২ বছর বয়সে হয়ত সে সারপ্রাইজ কিনবা জন্মদিনের আনন্দ খুব একটা বোঝেনা তবুও ওকে আমার সারপ্রাইজড করতে ভাল লাগে, চমকে দিতে ইচ্ছা করে। বড় হয়ে হয়ত সেও মায়ের উপর বিরক্ত হবে আর আমি কপট রাগ ভেবে ওকে আবার সারপ্রাইজড করব। আমার ভালবাসার মানেটা হয়ত ও বুঝতে পারবে যখন সেও বাবা হবে। যেমনটা এখন আমি বুঝতে পারছি। মায়ের ভালবাসার মধ্যে আসলে কি থাকে। থ্যাংক ইউ মা,তুমি আমাকে জন্ম দিয়েছ, বড় করেছ, ভালবাসা শিখিয়েছ, ভালবসতে শিখিয়েছ। আমাদের জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা......................... অনেক অনেক............................
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৩ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন