দেশ রেখে বিদেশে ফ্ল্যাট কিনবে শাকিব খান!
১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের গন্ডি পেরিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান কলকাতাতেও তুমুল জনপ্রিয় হয়ে উঠছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত চলচ্চিত্র 'শিকারি' ছবি দিয়ে পশ্চিম বাংলায় পদচারণা শুরু হয় তার।
এরপর ‘নবাব’ ছবি দিয়ে আরও জনপ্রিয় হন তিনি। এখন অভিনয় করছেন ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’, ‘মাস্ক’সহ একের পর এক যৌথ প্রযোজনার ছবিতে। ফলে বছরের বেশির ভাগ সময় ভারতের কলকাতাতেই থাকতে হচ্ছে শাকিব খানকে।এছাড়া সম্প্রতি দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বয়ফ্রেন্ড’, ‘যুবরাজ’ ‘ক্যাপ্টেন খান’সহ বেশ কিছু ছবির শুটিংয়ের জন্য ভারতেই অবস্থান করতে হবে তাকে। ফলে চলতি বছরেরও বেশির ভাগ সময় তিনি কাটাবেন ভারতে।
ফলে কলকাতায় একটি ফ্ল্যাট কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। এরই মধ্যে সেখানকার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকাকে ফ্ল্যাট দেখার দায়িত্বও দিয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, ‘এখন বেশির ভাগ সময় কলকাতাতেই কাটছে। কিন্তু নিজের ফ্ল্যাট না থাকায় হোটেলে উঠলে নিজের মতো করে সব কিছু পাওয়া যায় না।
এছাড়া, খরচও অনেক বেড়ে যায়। তাই ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছি।’

সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল অনস্বীকার্য। এটা এমন এক ঐতিহাসিক সত্য যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে বিপুল...
...বাকিটুকু পড়ুন(অন্য গালাক্সি থেকে)

শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে, সিনিয়র গবেষক হিসেবে কাজ করছেন প্রফেসর রবার্ট প্রায় ২৪ বছর ধরে। প্রতি বছরই নতুন নতুন ছাত্র আসে তার অধীনে গবেষণা করতে। এবার...
...বাকিটুকু পড়ুনসীমান্ত নিরাপত্তায় জনসম্পৃক্ততাঃ সময়ের দাবি- একটি প্রশিক্ষিত সীমান্ত রিজার্ভ বাহিনী....
বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ অতীতেও এবং বর্তমানেও দেশের সীমান্তরক্ষীদের নীরব সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ শনাক্তকরণ,... ...বাকিটুকু পড়ুন
যারা বিদ্যুৎ বিল পে করেন তারা একটা জিনিষ খুব ভালো করে জানেন যে বাসা বাড়ি সহ প্রায় সব খানেই বিদ্যুৎ বিলের স্লাব থাকে। আমি মূল হিসাবটা জানি না, তাই সঠিক... ...বাকিটুকু পড়ুন