নোয়াখালীতে পূঁজা মন্ডপে প্রতিমা ভাংচুরের চেষ্টাকালে ধর্মান্ধ এক যুবক গ্রেফতার
২১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নোয়াখালীতে দূর্গাপূঁজার মন্ডপে প্রবেশ করে প্রতিমা ভাংচুরের চেষ্টাকালে রুহুল আমিন ওরফে মাসুম বাবর (২৮) নামের এক ধর্মান্ধ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সোনাইমুড়ী উপজেলা দেউটি ইউনিয়নের কুমার ঘরিয়া পূঁজা মন্ডপে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সুত্র জানায়, শনিবার রাত ১২টার দিকে চাটখিল উপজেলার নয়াখোলা ইউনিয়নের সাধুরখিল গ্রামের মোঃ রহমত উল্যার পুত্র উগ্র ধর্মান্ধ মাসুম বাবর কুমার ঘরিয়া মন্ডপে প্রবেশ করে বলি পূঁজার কাজে ব্যবহৃত একটি দা দিয়ে দূর্গা প্রতিমায় আঘাত আঘাত করতে থাকে। এসময় মন্ডপে অবস্থানরত ভক্তরা চিত্কার দিতে থাকলে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে মন্ডপে ডিউটিরত পুলিশ এলাকাবাসী তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ভাংচুরে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মাহবুবুর রহমান ও সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন। এবং রাতেই তাকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সকাল ১০টায় প্রতিমা বিসর্জন দেয়া হয়। এ ঘটনায়ক ক্ষুব্ধ সোনাইমুড়ী উপজেলার অন্যান্য মন্ডপের প্রতিমাগুলো বিসর্জন না দেয়ায় দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়ার সাথে পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বৈঠকে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসের প্রেক্ষিতে বৈঠকের পর সকগুলো মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রুহুল আমিন ওরফে মাসুম বাবর (২৮) এর পকেটে তার নাম ঠিকানা লিখা একটি কাগজ এবং ৪ হাজার টাকা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। অন্যকোন ধর্ম কিংবা প্রতিমা পূজাকে বিশ্বাস করে না বলেই ঘটনা ঘটিয়েছে। সে মানসিক ভারসাম্যহীন নয়। তবে একেকবার এক কথা বলে।
এদিকে রাতে এ ঘটনার পর সোনাইমুড়ী উপজেলাসহ জেলার সবকটি মন্ডপে কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে...
...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুন