somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাইলেই প্রেমিক হতে পারতে

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ কি করলে অনিরুদ্ধ?
নিজের হাতে গড়ে তোলা উদ্যানটায় আগুন লাগিয়ে দিলে?
কেমন প্রেমিক তুমি, কেমন তোমার ভালোবাসার অহমিকা?

শেষবার যখন মালবিকা'কে দেখলে,
তখন আমি তোমার বুকপকেটের ফাঁক গলে স্পষ্ট দেখেছিলাম ভেজা নয়নজোড়া।
অন্যের হাতে হাত রেখে পদক্ষেপ বাড়ানো প্রেমিকাটির হাসিমুখ দেখা সে কান্নার ঢেউ এখনও আমার গতরে এসে তুমুল আঘাত হানে।

মনে আছে, যেদিন প্রথম দেখলে মালবিকা নাম্নী ষোড়শীকে।
মনে পড়ে? নীল সাদা ইশকুল ড্রেস আর খোঁপায় লাল ফিতে মোড়ানো চঞ্চলাকে পাশ কাটিয়ে যাবার সময় রোজ ভারী হয়ে যেত তোমার সাইকেলের প্যাডেল।
সে নিয়ে বন্ধুমহলে কি তুমুল হাসাহাসি। মনে পড়ে সে দিনগুলো?

কতোবার তোমায় অভয় দিয়ে বললুম, অনেক তো হলো অনুভুতির চর্চা; এবার সাহস করে বলেই ফেলো 'ভালোবাসি।'
পারলেনা; একটিবারও কাঁপা হাতগুলো জড়ো করে তাকে গিয়ে বলে দিতে পারলেনা, " মালবিকা, তুমিবিহীন এই বুকপাঁজরে রোজ রাত্তিরে কি তুমুল সুনামি ঘটে।"

মনে পড়ে অনিরুদ্ধ, কলেজ বাসের পেছন সিট হতে রোজ গোপন প্রেমিকার হাস্যোজ্বল বদনখানা মাপতে।
একটিবার তো পার্কের মোড়ের ফুল দোকানগুলো হতে একখানা তাজা গোলাপ এনে দাঁড়াতে পারতে তার সম্মুখে।
বুকেএ ঢিবঢিব বন্ধ করেও অনুবাদ করতে পারতে চার অক্ষরের 'ভালোবাসি' শব্দটা।

শেষবার তাকে অন্যের হতে দেখে হু হু করে কেঁদেছিলে বাচ্চাদের মতোন করে। শুধু তুমি নয়, ল্যাম্পপোস্টের আলোয় তোমার গাল বেয়ে পড়া অশ্রুধারার স্রোতে ভিজেছিলেম আমিও।

তোমার হৃদপিণ্ড হয়ে এই না পাওয়ার জ্বালা নিয়েই বাঁচতে হবে আমায়, রক্তক্ষরিত হয়েই নিরস থাকতে হবে ধরণীর বাকি ক'টা বসন্ত। অম্লজান আর রক্তকণিকার সাথেই জমাতে হবে ভাব।

অথচ, তুমি চাইলেই পুরোদস্তুর একজন প্রেমিক হতে পারতে।
আমাকে নিয়ে কাঁপন তোলানো বরষার বারিধারার বুকে শতাব্দীকাল জ্বলবে এ অনল।

সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×