ক.
শীতরাত্তিরে সিলিং বিছানায় শুয়ে ওপরে তাকাতেই মনে পড়ে গেল, আমার শীতার্ত সিলিং ফ্যানটা'কে কেউ একটা কম্বল দিলোনা!?
খ.
আমার রান্নাঘরের রসুন আর পেয়াঁজেরা পাশাপাশিই ঘুমোয়। মাঝরাত্তিরে তারা চেঁচিয়ে বলে, 'হতচ্ছাড়াটা আমাদের নিয়ে আবার লিখছে!'
গ.
সকালের কল বেয়ে টপটপ জল বেয়ে পড়ছে। মনে হয় যেন আজন্ম কাঁদবার জন্যেই তাদের জন্ম।
ঘ.
দীর্ঘ একমাস চুল-দাঁড়ি কাটছিনা দেখে আমার সাধের জিলেট রেজারখানা বলছো, 'হতভাগা! আমায় শুধু শুধু বসিয়ে রেখে কি মজা পাস্ বলতো?'
ঙ.
আরামকেদারায় রোদ তাপতে গিয়ে মনে হলো সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ' বুড়ো মরদ হয়ে কোলে উঠেছিস কেন রে?!'
চ.
ফুলহাতা জামাগুলো উপলব্ধি করতে শিখে গেছে, প্রতিবার তারা একজনের গায়ে জড়িয়ে জীবন্ত হয়, আবার গা থেকে নেমে গিয়ে কঙ্কাল হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




