ভার্সিটি লাইফের মজার ব্যাপার গুলোর মধ্যের একটা মেবি ভার্সিটির হল । নোংরা,অন্ধকার এই ঘরগুলোর পিছনের গল্পগুলো অনেক অদ্ভুত ... অনেক বেশী অদ্ভুত ।
ছোট ছোট ঘরের মাঝে ঘুমিয়ে থাকা হাসপাতালের বিছানা সদৃশ বিছানাগুলো, খোলা ক্যানভাস হিসাবে ব্যবহৃত সাদা দেয়াল অথবা মাতাল মানুষের মত টুলতে থাকা নড়বরে সিলিং ফ্যান সব কিছুই যেন প্রত্যেকটি ছোট্ট ছোট্ট ঘটনার সাক্ষী ।
"মিথ্যা বলা মহা পাপ কিন্তু কথা লুকানো না" টাইপ থিওরিগুলো হয়তো এই ছোট্ট ঘরগুলো থেকেই উঠে আসে । কি দিয়ে খেয়েছ এর উত্তরে "গরীবের মাংস" কখন মুরগিতে পরিণত হত সেটা হয়তো সেই ডিমটাও ঠিক মত বুঝে উঠতে পারে না
আর থাকে রুমমেট নামক কিছু আজব মানুষ ।এদের কাজই হয়তো হয় সব সময় অত্যাচার করা । প্রেমিকার সাথে কথা বলার সময় সাইড থেকে কথা না বললে নাকি তাদের পেটের ভাত হজম হতে চায় না । দুঃখ বিলাসের সময় সামনে এসে এদের আনন্দ বিলাস ছাড়া নাকি ঠিক জমে উঠে না । প্রচন্ড গরমে শুকনো বালিশ কভারটা একটু ভেজানোর চেষ্টা করলে কেন জানি প্রেমিক তারা ফোনের বদলে পাশে বসে থেকেই বেশি ফিল পায়
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



