somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেরা ৪টি বিষাক্ত ফুল

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুলের সৌন্দর্যে সবাই মুগ্ধ। তাই ভালবেসে ফুলদানীতে ফুল রাখি, ঘরের টবে ফুলের গাছ পরিচর্যা করি, বাগানে ফুলের গাছের সাথে সময় কাটাই, পাতাবাহারে হাত বোলাই। কিন্তু আপনি কি জানেন আপনার চারপাশে এই নিরিহ ফুলগুলোর কোন কোনটা কত বিষাক্ত? অসচেতনতায় ঘটাতে পারে মৃত্যু। বিষের তীব্রতা বিবেচনা করে রইল কয়েকটি ফুলের পরিচিতি।


০১. ফক্সগ্লোব
মনকাড়া একটি ফুল ফক্সগ্লোব। হালকা গোলাপি, বাদামি ও শাদা রংয়ের এই ফুলটি দেখলে যে কেউ বিস্ময়ে অভিভূত হয়ে যাবে। এই ফুলগাছের পাতা হৃদরোগের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। অবাক ব্যপার, এর বিষক্রিয়া হৃদস্পন্দনের হার কমিয়ে দিয়েই শুরু হয়। বমি, ত্বক কুঁচকে যাওয়া, ডাইরিয়া ও বিষের তীব্রতায় লালা ঝরা এই ফুলের বিষের প্রধান লক্ষণ।


০২. হাইড্রেনজিয়া
গুচ্ছাকারে ফুটে থাকে এই ফুলটি বাড়ির উঠানের অর্নামেন্ট ফুল গাছ হিসেবে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু বিষে আক্রান্ত হলে এর চেয়ে ভয়ংকর ফুল আছে বলে আপনার মনে হবে না। ভুলবশত খেয়ে ফেললে ঘন্টাক্ষাণেকের মধ্যেই ত্বকে ফুসকুড়ি উঠবে, বমি শুরু হবে, ঘাম ছেড়ে শরীরে দুর্বলতা অনুভব করবেন। দেহে রক্ত পরিবহন ব্যবস্থায় আশঙ্কাজনক অবনতি ঘটায় আক্রান্ত রোগি অল্প সময়ের মধ্যে চিকিৎসা না পেলে কোমা পর্যায়ে চলে যাবে।


০৩. লিলি অব দ্যা ভ্যালি
অনেকের সবচেয়ে পছন্দের ফুল এটি। কানের দুলের মতন ফুলগুলো রজনীগন্ধা ফুলের মতই সরু কান্ডে জড়ানো থাকে। সাদা রংয়ের এই ফুলটি পানিতে রেখে দিলে অনকক্ষণ তাজা থাকে বলে ফুলদানীতে বহুল ব্যবহৃত। সামান্য পরিমাণ লিলি অব দ্যা ভ্যালি ফুলটি খেয়ে ফেললে আপনার তেমন অস্বস্থি লাগবে না হয়ত কিন্তু বেশি পরিমানে খেয়ে ফেললে মুখ জ্বলে যাওয়া , বমি, বুকে তীব্র ব্যথা, মাংশপেশী কুচঁকে যাওয়ার পাশাপাশি হৃদস্পন্দন অস্বভাবিক হারে কমে যেতে পারে। পাকস্থলি থেকে বিষ না বের করতে পারলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটতে পারে।


০৪. অলেন্ডার
অলেন্ডার এমন একটি বিষাক্ত গাছ যার প্রায় প্রতিটি অংশই বিষাক্ত। অন্যান্য গাছের ক্ষেত্রে দেখা যায় হয় ফুল, নয়ত পাতা, নয়ত গাছের রস বিষাক্ত, অলেন্ডার সেক্ষেত্রে ভিন্ন, আরো ভয়ানক। অলেন্ডার ফুলকে দেখা যায় ফুলদানীতে সাজিয়ে রাখতে। লাল, শাদা, গোলাপি বাহারী রংয়ের চোখ ধাঁধানো সৌন্দর্যে অলেন্ডার এর বিষ ফুলদানীর পানি থেকে, বাগানে খেলা করতে এসে নানানভাবে আপনার দেহে প্রবেশ করতে পারে। তীব্র বিষের প্রথম প্রভাব পড়বে সরাসরি আপনার দেহের রক্তে। অনিয়মিত হৃদস্পন্দন, অতিরিক্ত হৃদস্পন্দন এর মতন লক্ষণ আপনাকে জানান দেবে আপনি মৃত্যুর কতটা কাছে এসে পড়েছেন!

লেখা: তানভীর আহমেদ।

৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×