somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপডেট। ২০১৩ বইমেলার পূর্বেই বাজেয়াপ্ত হলো যে ৩০টি বই

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের বইমেলায় কে রাজত্ব করবে? এমন একটি জটিল প্রশ্ন শুনতে হল আজ। ভেবে পেলাম না। যেহেতু হুমায়ূন আহমেদ নেই আর আমিও কোন বই লিখছি না তবে কে রাজত্ব করতে পারে। তবে রাজত্ব করার আগেই যেসব বই ধরা খেয়ে গেছে তাদের কথা ভাবা যাক। সেই-ই ভাবনা থেকেই বাজেয়াপ্ত বইয়ের তালিকা সংগ্রহ করে ফেললাম।


বই: ইলিয়াসের মুখোমুখি মিসির আলী
লেখক: আমীল খসরু বেসরকার
বইয়ের ধরণ: রহস্য গল্প
বাজেয়াপ্ত হওয়ার কারণ: বইয়ের শিরোনাম পড়ে মনে হয়েছিল আপনি বিএনপির নিখোঁজ ইলিয়াসর কথা বলেছেন। অথচ বললেন আপনার পাড়ার মুদির দোকানদার ইলিয়াসের কথা যার দোকানে আপনার সত্তুর টাকা বাকি পড়েছে। অনেকদিন ধরেই তাকে ফাঁকি দিয়ে চলছিলেন এবং হঠাৎ একদিন তার মুখোমুখি পড়ে গেলেন…। আপনি কোন মুদির দোকানে বাকি ফালান এইসব পাঠকের জানার কী আছে? উল্টা ঠক খাইলাম। চিনেন আমারে! শিরোনাম দিয়ে শেষমেষ ঠক দেয়ার জন্য বই বাজেয়াপ্ত!


বই: আমার পেছনের বেঞ্চে হুমায়ূন বসতো
লেখক: জাফরুল্লাহ চাকলাদার
বইয়ের ধরণ: আত্মজীবনি
বাজেয়াপ্ত হওয়ার কারণ: অসাধারণ আত্মজীবনি লিখেছেন। আপনার পেছনের বেঞ্চে হুমায়ূন নামের যে মেয়েটা বসতো সে আমার বর্তমান গার্লফ্রেন্ড। লটকালটকির এত কথা তো পাবলিকে চালানো যাবে না, ব্রাদার। সরি, বই বাজেয়াপ্ত।


বই: হুমায়ূন স্যার, একটা অটোগ্রাফ হবে?
লেখক: এঞ্জেল নিশা, ফেসবুক নেইম প্রজাপতি কন্যা
বইয়ের ধরণ: অন্যান্য/ এমনি এমনি বই
বাজেয়াপ্ত হওয়ার কারণ: মা, তোমার আসল নাম কি? ভোটার আইডির সত্যায়িত ফটোকপি ও চ্যেয়ারম্যান সার্টিফিকেটের দুইটা করে কপি পাঠাও। নামের সুরাহা না হওয়া পর্যন্ত বই বাজেয়াপ্ত।


বই: হুমায়ূনের না পড়া কবিতাগুচ্ছ
লেখক: সৈয়দ আবুল মালামাল
বইয়ের ধরণ: কাব্য, পদ্য, কবিতা
বাজেয়াপ্ত হওয়ার কারণ: আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনার কোন কবিতা আমরা কেউই পড়ি নাই। আমার গার্লফ্রেন্ড, বন্ধুরা, আত্মীয়-স্বজন, গেরামের খেলার সাথীরা কেউই আপনার কোন কবিতা পড়ে নাই। বইয়ের শিরোনাম দেন, ‘কারও জীবনেও না পড়া কবিতাগুচ্ছ’ তারপর দেখা যাক- নইলে বই বাজেয়াপ্ত।


বই: হুমায়ূন স্যারের যত প্রিয় খাবার: লইট্যা ফিসের ১০১ পদ
লেখক: শেফালী আপা, আচার প্রতিযোগিতায় একটুর জন্য পুরষ্কার পাননি।
বইয়ের ধরণ: রান্না, গৃহস্থালী
বাজেয়াপ্ত হওয়ার কারণ: হুমায়ূন স্যারের প্রিয় খাবার লইট্যা ফিস না। তাছাড়া আপা, লইট্যা ফিসে ঝামেলা আছে, আপনি মুরুব্বি মানুষ সব ভাইঙ্গা বলতে পারছি না। আপনি কাঁচকি মাছ নিয়ে কিছু লিখেন।


বই: পদ্মাসেতু নিয়ে হুমায়ূন ভাবতেন
লেখক: মোস্তফা সরওয়ার ময়ূরী
বইয়ের ধরণ: দেশ ও চিন্তা বিষয়ক
বাজেয়াপ্ত হওয়ার কারণ: পদ্মাসেতু নিয়ে অনেকেই ভাবে। সবাইকে বাদ দিয়ে আপনার দূর সম্পর্কের ভাইজতা হুমায়ূনের নাম দিলেন, ঘটনা কি? অফিসে এসে ঘটনা শুনিয়ে যান। আই লাইক ঘটনা। যতদিন ঘটনা না শুনিয়ে যাবেন ততদিন বই বাজেয়াপ্ত।

গতরাতে পোস্টকৃত আরো ২৪ টি বইয়ের তালিকা দেখুন এখানে ক্লিক করে

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×