শত হতাশার মাঝেও আমাদের মাঝে মাঝে আনন্দে ভাসায় ক্রিকেট। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন একটি সমীহ জাগানিয়া দল। যদিও এতদিন ক্রিকেট খেলে বাংলাদেশের আরও অনেকদূর যাওয়ার কথা ছিল কিন্তু তা হয়ে ওঠেনি মূলত ক্রিকেটের উপর রাজনৈতিক প্রভাবের কারণে। সাধারণ চোখে যদিও তা ধরা পড়েনা। কিন্তু বাংলাদেশে ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিটি ব্যাক্তিই জানেন এদেশের ক্রিকেটের উপর রাজনৈতিক প্রভাব কতটুকু। শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার কারণেই একদিন বাংলাদেশের সেরা ক্রিকেটারটিকে ক্রিকেট বোর্ড প্রধানের পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছিল। বাংলাদেশে সবসময় ক্রিকেট বোর্ড প্রধান হয়ে আসছেন ক্ষমতাসীন রাজনৈতিক ব্যাক্তিরা যাদের কোন কালেই ক্রিকেটের সাথে কোন সংশ্লিষ্টতা ছিলোনা। তারা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্যেই অনেক ক্ষেত্রে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট হন। সাবেক বোর্ড প্রধান এর বড় প্রমাণ। তার না ছিলো কোন ক্রিকেটীয় জ্ঞান না ছিলো কোন অভিজ্ঞতা। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে তিনি বোর্ড প্রধান হয়েছিলেন। তার সময়ে অনেক ক্রিকেটীয় প্রতিভা অকালে ঝরে গিয়েছে। বাংলাদেশে এমন অনেক প্রতিভাবান ক্রিকেটার শুধুমাত্র রাজনৈতিক এবং আঞ্চলিক প্রতিহিংসার কারণে অকালে ঝরে যায়। জেলাভিত্তিক ক্রিকেটের অবস্থা তো আরও খারাপ। আপনার যদি জেলা পর্যায়ে কোন শীর্ষ ব্যাক্তির সাথে সম্পর্ক না থাকে তবে জেলা পর্যায়ের কোন দলে ডাক পাবেন তার সম্ভাবনা অনেক কম। যোগ্যতা না থাকা সত্বেও অনেকে বয়স ভিত্তিক জেলা বা বিভাগীয় দলগুলোতে ডাক পেয়ে যায়। সারাদেশে ক্রিকেটীয় মেধার ছড়াছড়ি। কিন্তু আর সবকিছুর মতোই মামা-চাচার-ভাইদের জোর ছাড়া বিরল প্রতিভাগুলো উঠে আসতে পারছেনা। যদি সত্যিকারভাবে সরকারগুলো দেশের ক্রিকেটের উন্নতি চান তবে সবার আগে দেশের ক্রিকেটকে রাজনৈতিক এবং আঞ্চলিক প্রভাবমুক্ত করতে হবে। না হয় প্রতি ৫ বছর পর পর জাতীয় ক্রিকেট দল হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিকেট দল বা বাংলাদেশ জাতীয় আওয়ামী ক্রিকেট লীগ!
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিকেট দল এবং বাংলাদেশ আওয়ামী ক্রিকেট লীগ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।