somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুহুলআমিন চৌধুরি
স্বাধিনতার শত সহস্র, লক্ষ কোটি সুফল - কিন্তু একটি মাত্র “কুফল” - দেশের নিতি নির্ধারণে অযোগ্য লোকেরা সব উচ্চাশনে - রাজনিতিতে ও প্রশাসনে - ফলে দেশটি যথাযথভাবে উন্নতিতে আগাতে পারছে না। তারপরেও যে টুকু এগিয়েছে সব টুকু ব্যাক্তি উদ্যোগে - সরকারের ভূ

রান্নার সকল কৃতিত্ব বাবুর্চির ! পানি কে টেনেছে নারী না পুরুষ ? কেউ তাঁদের খোঁজে না !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ১০০ মিটার দৌড় বা ১,০০০ মিটার রিলে রেস ছিলো না - যে কারো বাঁশির হোইসেলে শুরু হোলা আর নির্দিষ্ট গন্তব্যে গিয়ে শেষ হয়ে গেল !
শের ই বাংলা, সোহরাওয়াদীর্, ভাষানি, মনি সিং, মোজাফফর, মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, মোহাম্মদ আলি, তোয়াহা, মতিন, আলাউদ্দিন, সিরাজ শিকদার প্রমুখ যতো প্রবীন নবীন নেতা ছিলেন কেউ ই বাঙালির স্বাধিনতা ও স্বার্বভৌম সম্পর্কে দৃঢ় চিত্ত ও সংশয় মুক্ত ছিলেন না ! কেউ ই নির্লোভ ও নির্মোহ ছিলেন না !
মন্ত্রীত্ব পেলে লোভ সংবরণ করেননি শের ই বাংলা - সোহরাওয়ার্দী !

একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যতিক্রম !
তিনি মন্ত্রীত্ব ত্যাগ করে আটষট্টি হাজার গ্রাম ঘুরে ঘুরে -
বাঙলার মানুষকে স্বাধিনতার মন্ত্রে এমন ভাবে উজ্জিবিত করেছেন যে -
তিনি নিজেও যদি ১৯৭১ এর মার্চে বলতেন - তোমরা পাকিস্থানি হানাদারদের বিরুদ্ধে কিছু কোরো না !
তাও তিনি থামাতে পারতেন না !
তার প্রমান ০২ মার্চ ১৯৭১ এ স্বাধিন বাংলাদেশের পতাকা উত্তোলোন !
তখন facebook ছিলো না -ই মেইল- Mobile ছিলো না -
সারা বাংলায় সে পতাকা কি করে ভরে গেলো রাতারাতি !
মার্চ ০৩, ১৯৭১ পল্টন ময়দানে লক্ষ জনতার সামনে স্বাধিনতার ইশতেহার ঘোষণা করা হলো !
শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলে মিঠিল !
সচিবালয় কর্মকর্তারা ৩২ নং ধানমন্ডি থেকে নির্দেশনা নিয়ে অফিস যায় !
অফিস শেষে ৩২ নং হয়ে নতুন নির্দেশ চায় !
রাজপথে ছাত্র ছাত্রীদের সশস্ত্র প্রশিক্ষণের মহড়া !
সারা দেশে এক চিত্র !
কি ভাবে সারা দেশ চলতো তখোন ?
মোবাইল ছিলো না ! ই মেইল ছিলো না !
টি ভি ছিলো হাতে গোনা !
জেলা শহরে ফোন ছিলো তিন অংকের বা দুই সংখ্যার !
ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে মার্চের প্রথম থেকে বা ফেব্রুয়ারির শেষ থেকে !
অর্থাত্ জাতীয় সংসদ অধিবেশন নিয়ে টাল বাহানার শুরুতেই বাঙালি নিশ্চিত হয়ে যায় - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতা মন্ত্রের বিকল্প নেই !

স্বাধিনতার পক্ষের অন্যান্য দলের কোনো নেতারা কি জাতির পিতার মতো করে নিশ্চত নির্দেশ দিয়েছেন অনুসারিদের -
সকলে এই ঠিকানাটা মুখস্ত করে রাখবেন -
সব আমি বলে রেখেছি -
সব আমি ঠিক করে রেখেছি -
চিত্ত রঞ্জন সুতারের বাসা "চন্দ্রশীল" -
২১ রাজেন্দ্র রোড -
নর্দান পার্ক -
ভবানিপুর !
১৮ মার্চ ১৯৭১ জাতির পিতা নেতৃবৃন্দকে এই নির্দেশনা দেন !

এতো কিছুর পরেও যারা বলতে চায় স্বাধিনতার জন্যে তাঁদের অনেক ভূমিকা - অবদান ! কারো ঘোষণা না হলে নাকি দেশ স্বাধিনই হোতো না- সেই সকল ডক্টরেটরা আহম্মকের স্বর্গে বাস করলেও আমি করি না -

তাঁদের উদ্দেশ্যে আমার বক্তব্যঃ
রান্নার সকল কৃতিত্ব বাবুর্চির !
কে মশলা ফেসে ? কে পানি টানে ? কে আগুণ ফু দিয়ে ধরায় ?
কে গামছা নিয়ে দাড়িয়ে থাকে বাবুর্চির হাত মোছার জন্যে ?
কে চেখে দেখেছে মাংসের লবন ঠিক হোলো কি না ?
কে চেখে দেখেছে ফিন্নিতে চিনি আরো দরকার কি না ?
এদের কথা কেউ বলে না !
এদের কেউ খোজেও না !
ভালো রান্না হলে তাঁর (বাবুর্চির) প্রশংসা !
রান্না খারাপ হলেও তারই (বাবুর্চির) বদনাম বা নিন্দা !
পানি কে টেনেছে নারী না পুরুষ ? কেউ তাঁদের খোঁজে না !
তবে তাঁদের অবদান কেউ অস্বীকার করে না ।
তাঁরা সব কৃতিত্ব দাবি করলে কেউ মানবে কি ?
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×