যারা "কালো বিড়াল" নাটকে আত্মতৃপ্ত হয়েছিলেন এটা পড়ুন। সকল মুজিব যুদ্ধাদের পড়ার অনুরোধ রইল।
একজন মন্ত্রীর গাড়িতে টাকার বস্তা পাওয়া গিয়েছিল। আপনারা সবার আগে সেই নিউজ দেখলেন ইন্ডিপেনডেন্ট টি ভি এবং এন টি ভিতে। এই দুই চ্যানেল কীভাবে সবার আগে জানলো যে,মন্ত্রীর গাড়িতে টাকা আছে? আর আপনারা একটা জিনিস মাথায় রাখুন। যেই দেশের সামান্য একজন সরকার দলীয় এম পির গাড়ি সার্চ করতে পুলিশের বুক কাপে সেই দেশের এতবড় একজন হেবিওয়েট পার্সোনের গাড়ি সার্চ করলো একজন সার্জেন্ট! গাড়ির পরিচয় জেনেও সেই সার্জেন্ট টি ভি ক্যামেরার দিকে তাক করে কথা বললেন!
আসুন,সমীকরণ মেলাই।
বাংলাদেশের শেয়ার মার্কেট যখন ধ্বংস হয়ে গেলো তখন সুরঞ্জিত সেন গুপ্ত লুটেরাদের বিপক্ষে বলতে লাগলেন। তিনি সাংবাদিক সম্মেলন এ কথা বলতেন,তিনি সংসদে বসেও শেয়ার বাজার লুটেরাদের বিপক্ষে কথা বলতেন। তিনি সরাসরি সালমান এফ রহমান,ডাক্তার ইকবাল,ফালুদের উদ্দেশ্য করে বলেছিলেন,' শুঁটকির হাটে বিড়াল চৌকিদার ' তিনি আরও বলেছিলেন,' এইসব লুটেরাদের দল থেকে অব্যাহতি দেওয়া হোক। এরা দলের পচা শামুক '
কুচক্রী মহল থেমে ছিল না। সুরঞ্জিত সেন গুপ্তের সাথে তাদেরএইবার বুঝতেই হবে। সুরঞ্জিত কে শেষ করতে হবে। তাদের হাতে ছিল মিডিয়া! আর সেই মিডিয়া দিয়েই সেই কুচক্রী মহল সুরঞ্জিত সেন গুপ্তকে জবাই দিলো। আর বুঝেন ই তো,দরবেশ,ফালুর চ্যানেলে কীভাবে কথিত কালো বিড়াল ইস্যু তৈরি হয়েছিল।
মাঝে মাঝে অবাক লাগে এই ভেবে,বঙ্গবন্ধু কন্যা কেন, কীসের জন্য, কাদের জন্য দরবেশ কে পাশে রাখেন।
এইসব সফেদ পাঞ্জাবিওয়ালা শুভ্র কেশ ধারীরা দলের জন্য সম্পদ নয়, এরা দায় নিয়েই আসে।
আওয়ামীলীগ এর কি এতো ফান্ডের দরকার যে দরবেশের মতো লোকদের নিয়ে এদের চলতে হবে ?
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



