পদার্থ বিদ্যার জটিল সমীকরন রেখে
আঙ্কেল এখন শারীরিক বিদ্যায় দক্ষ।
পঞ্চদশী পঞ্চ ব্যানন হয়ে ফুটছে
দক্ষ পাচক আগুনে ঢালছে পানি।
আঙ্কেল দর্শন ত্বত্ত্বেও পাকা,
বয়ানে ধ্যানমগ্ন পঞ্চদশী-
ভালবাসা হল বিষঁফোড়ার মত,
বগলে বা রাঁনের চিপায় ওঠা বিষঁফোড়া।
পদার্থ রসায়নে মন নেই পঞ্চদশীর
বন্ধুদের সিনেমা আড্ডা বড় বিশ্রী,
আঙ্কেল যেন আর একটু বেশী পড়ায়-
আদুরে বায়না মা-বাবার কাছে।
বয়স্ক গৃহ শিক্ষকের হাতে কন্যাকে
সঁপে দেওয়ার আনন্দে মধ্যরাতের
টকশোতে দম্পতির পূর্ণ মনোনিবে।
-রুহুল রবিন খান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


