প্রোসেসর :
সাধারণত ইন্টেল বা এ. এম. ডি -র মধ্যম কিংবা ভালো রেনজের যে সকল প্রোসেসর বাজারে পওয়া যাচ্ছে তা দিয়ে ভিস্তা ব্যবহার করা গেলেও ভালো এবং আশানুরুপ পারফরম্যানস এর জন্য এই দুই জায়েন্ট কর্তৃক উদ্ভাবিত 'ডুয়াল কোর' প্রোসেসর যা কিনা তরা খুব শীঘ্রই বাজারজাত করতে যাচ্ছে, নি:সন্দেহে সেরা গৃহিনী-র সেরা পছন্দের বাটারঅয়েল এর মতোই বিবেচিত হবে।
এখনকার এক্স 64 গ্রুপের যেকোন প্রোসেসর ও ভিস্তার জন্যে ভালো পছন্দ হতে পারে। আপনাদের সুবিধার্থে এখানে কিছু এক্স64 প্রোসেসরের নাম করছি। ইন্টেল এর পি-4 ই.এম.64টি; ইন্টেল পি-4 'এক্সট্রিম এডিশন' ই.এম.64টি; এ.এম.ডি অ্যাথলন 64; এ.এম.ডি অ্যাথলন 64 এফ. এক্স; মোবাইল এ.এম.ডি অ্যাথলন 64; এ.এম.ডি টিউরিওন 64।
মেমোরী :
নূ্যনতম 512 মেগাবাইট। এই '512' ভদ্রলোক অপারেটিং সিস্টেম আর তার সাথে একটা অ্যাপ্লিলকেশন চালানোর জন্য কাফি। কিন্ত তাকে যদি কয়েকটা অ্যাপ্লিলকেশন একসাথে চালাতে বলেন, তাহলে ধর্মঘট করে ফেলতে পারে। সেজন্য বলছি যাদের আমার মতো একই সাথে বেশ কয়েকটা নৌকায় পা দিয়ে গাং পাড় হতে ভালো লাগে তারা 1 গিগাবাইট মেমোরী ব্যবহার করলে ভালো ফল পাবেন। এর সাথে কিছু পোর্ট খালি রেখে দেয়া বুদিধমানের কাজ হবে। কারণ কথায় আছে না, যত বেশী মেমোরী তত বেশী কারিগরি... ...
গ্রাফিক্স :
নিদেনপক্ষে 64 মেগাবাইট -এর গ্রাফিক্স মেমোরী এবং ডাইরেক্ট এক্স - 9 সাপোর্ট করতে পারে এমন জি.পি.ইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট)। গ্রাফিক্স কার্ড যাতে আপগ্রেড করা যায় তার জন্য পি.সি.আই এক্সপ্রেস বা এ.জি.পি গ্রাফিক্স কার্ডের আলাদা সুবিধা রাখা উচিৎ। যদি কখনো আপনার পছন্দের কার্ড থেকে ভালো পারফরমেনস না পাওয়া যায় তাহলে আর দেরী না করে আজই আপগ্রেড করে নিন আপনার গ্রাফিক্স কার্ড অনেকটা মধ্যযুগীয় পুরুষের মানষিকতার মতো, বউয়ের ছেলে হয়না তো বউটাই বদলে ফেলো। উইন্ডোজ ভিস্তা-র মনমতো পারফরমেনস পেতে চাইলে 'উইন্ডোজ ডিসল্পে ড্রাইভার মডেল' কে সাপোর্ট করে এরকম জি.পি.ইউ দরকার। এখানে কিছু চিপসেটস্ এর নাম করছি যা কিনা তৈরী হয়েছে কেবল 'উইন্ডোজ ডিসল্পে ড্রাইভার মডেল' সাপোর্ট করার জন্য। ইন্টেল এর 945জি এক্সপ্রেস চিপসেট; এ.টি.আই -এর আর.এস 400 অথবা আর.এস 480 গোত্রীয় চিপসেটস।
ষ্টোরেজ :
উইন্ডোজ ভিস্তা ডিজিটাল ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। আর তার সাথে তাল মেলাতে আপনার কম্পিউটারটির থাকা চাই এযাবৎ কালের সর্ববৃহৎ 'স্টোরেজ' ক্ষমতা। সাধারণ আই.ডি.ই হার্ড ডিস্ক গুলোর ঘূর্ণন ক্ষমতা 7200 আর.পি.এম হলেও ক্যাশে ক্ষমতা মাত্র 2 মেগাবাইট। সেক্ষেত্রে আপনি 8 মেগা ক্যাশে ক্ষমতা এবং 'এন.সি.কিউ' সম্পন্ন 'সাটা' (এস.এ.টি.এ) ড্রাইভ ব্যবহার করে আপনার কম্পিউটারকে 'সুপারম্যান' এর ক্ষমতা দিতে পারেন যা কিনা আপনাকে একই সাথে অনেক লোডের কাজ করার সুযোগ করে দেবে। রিডিং এবং রাইটিং সুবিধাসহ একখানা ডি.ভি.ডি ড্রাইভার ও লাগাতে পারেন যা আপনাকে ডি.ভি.ডি ডাটা ও মুছে ফেলতে সাহায্য করবে।
নেটওয়ার্কিং :
নেটওয়ার্কিং -এ ভিস্তার সর্বোত্তম সেবা কাজে লাগাতে আপনি ডেস্কটপ কম্পিউটারে ন্যূনপক্ষে 100 মেগাবাইটের সুবিধা সম্বলিত 'ইথারনেট' ব্যবস্থা রাখার পাশাপাশি 802.11 ওয়্যারলেস সুবিধা রাখতে পারেন। ল্যাপটপের ক্ষেত্রে ও 802.11 ওয়্যারলেস সুবিধা সংযোজন করে আপনি পেতে পারেন সর্বাধুনিক 'নেটওয়ার্কিং' সেবার স্বাদ... ... ...
(চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




