এক অনুষ্ঠানের রিহার্সেলে একদিন মজা হইছিলো। গরুর গাড়ির গ্রুপ ড্যান্স নিয়া পোলাপান বিপাকে। মুদ্্রা মিলে না। একটা ডাইনে ঘুরে তো আরেকটা বামে।
আমি হঠাৎ কইরা কপাল কুঁচকাইয়া ঢুকছি, হাতে একগাদা কাগজ - এক বড় ভাইয়ের প্রেমিকা মুদ্্রা দেখাইতাছে। আমারে দেইখা পোলাপাইন হই হই কইরা উঠলো, আমি গেছি ডরাইয়া- ছেঁচা দিবো নি আমারে?
দেহি না, কইতাছে অর লগে নাচো।
আমি জীবনে নাচি নাই। নাচ বলতে হইলো ঠ্যাং-হাত-পাও ছুঁড়ি ইতি উতি। সিডি প্লেয়ার চালু হইয়া গেলো, ঐ মেয়ে ঢং কইরা মুদ্্রা দিয়া আমারে ডাকে, পোলাপাইন ছন্দে ছন্দে হাত তালি দেয়। কী আর করুম - হাতের কাগজ সিনেমা ইশটাইলে উড়াইয়া দিয়া শুরু কইরা দিলাম "আলতা দিমু, টিকলী দিমু - দিমু রেশমী চুড়ি..."।
নাচ শেষ করলে সবাই কয়, গ্রুপ ড্যান্স বাদ, এইটাই থাকবো ফাইনালি। আমি কই না, কাম নাই!
নাছোড় বান্দারা গেলো কনভেনরের কাছে। বরসিক কনভেনর কইয়া দিলো, আমি চাইনা সু্যট-টাই পড়া উপস্থাপক লুঙি পইরা নাচুক...।
এই ঘটনার পরে বড় ভাই আমার লগে অনেকদিন কথা কয় নাই (ক্লোজআপহাসি)।
লোকজন খালি ভুল বুঝে, বড়ভাইটাও পরে বুঝছিলো অবশ্য...। বড় ভাইগুলা খালি ভুল বুঝে
---------------
সবাই চলেন [লিংক=যঃঃঢ়://িি.িুড়ঁঃঁনব.পড়স/ধিঃপয?া=ণশঠখসস0মঋ9]িইট্টু মন খারাপ করি[/লিংক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


