somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফলোআপ ঃঃ মার্চ মাস - বিশ্বকাপ ক্রিকেট, হাজারদুয়ারী, বসন্তবার্তা

২৭ শে মার্চ, ২০০৭ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বসন্ত তাহলে এসেই গেলো! কী সুন্দর বাতাস, হাড় কিড়মিড় করা শীত নাই, ঝকঝকে সোনালী রোদ, ললনাদের ছোটখাটো জামার বাহার দেখেই বুঝলাম চারদিকে বসন্তের আগমন বারতা!

রাত এগারোটার দিকে ফুরফুরে বাতাসে ফুরফুরে মেজাজ নিয়ে পাতাহীন একটা গাছের নিচে বাঁধানো বেদীতে বসে মাথার ওপরে চাঁদের অর্ধাকৃতি দেখে মোবাইলটা বের করেও আবার রেখে দিলাম। ঝরে যাওয়া পাতার ফাঁক দিয়ে দেখা এতো সুন্দর দৃশ্যটা শেয়ার করতে ইচ্ছে করলো না কারো সাথে।

চোখটা চিনচিন করছে। চোখেরই বা দোষ কি, গত দিন দু'তিন ধরে যে পরিমান কম্পুর সৌন্দর্য গিলে খাইছে, তা মনে হয় গত দশদিনেও হয় নাই। ফলাফল ঐ, সামনে যা আসে সব ঝাপসা! চশমা হারিয়ে ফেলছি দু'বছরের কিছু বেশী হয়ে গেলো। ডা. রশীদ হায়দায় ধমক দিয়ে বলেছিলেন যেন চোখ নিয়ে হেলাফেলা না করি। কে শোনে কার কথা, প্রথম চশমা হাতে মুচড়িয়ে ভেঙেছি (বিচিত্র কারণে এটা আমার অনেকদিনের একটা শখ ছিলো), দ্্বিতীয়টা হারিয়েছি।

চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিৎ অনতিবিলম্বে! কে জানে হয়তো কম্পুর দিকে তাকানো না-জায়েজ করে দিবে ব্যাটা বেরসিক ডাক্তার। তাই আগে ভাগেই কিছু পকপক করে ফেলি।

মার্চ মাস এলো, চলেও যাচ্ছে। বাঙালী জাতির ইতিহাসে, বাংলাদেশীদের ইতিহাসে এই মার্চ মাসের গুরুত্ব অপরিসীম। ক্রিকেট বিশ্বকাপে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ। এতোদিন কোন জয়কে যেভাবে সবাই ফ্লুক বলে উড়িয়ে দিয়েছে, এবার থেকে সেটা করার আগে খানিক ভাববে বৈকি সবাই। দ্্বিতীয় রাউন্ডে কি করলো কি করলো না সেটা দেখার আগে দেখা উচিৎ ক্রিকেট বিশ্বে বাংলাদেশের বেইজটা পাকাপোক্ত হচ্ছে কিনা। স্লো এন্ড স্টিডি উপায়ে বাংলাদেশ এগুচ্ছে কিনা। অন্যান্য খেলিয়ে দেশগুলোর সাথে ব্যবধান ক্রমে কমে আসছে কিনা।

আমাদের দেশের রাজনীতিতেও এখন খানিকটা স্থিতি পরিলক্ষিত হচ্ছে আপাত দৃষ্টিতে। সেনাপ্রধান জাতির জনকের প্রাপ্য সম্মানের ব্যাপারে যে কথা বললেন, তা প্রশংসার দাবীদার। এই সরকার যদি প্রমান করতে পারে খাঁটি দেশপ্রেম তাহলে অবশ্যই আমরাও পৃথিবীর বুকে মাথা উঁচু করতে পারবো। গর্ব করে বলতে পারবো রাজনৈতিকভাবে আমাদের দেশও স্ট্যাবল, আমাদের দেশেও সুস্থ রাজনীতি গনতান্ত্রিক উপায়ে অনুশীলন হয়। আমরাও বিশ্বরাজনীতির নেকনজর পাবো, দূর্ণীতিতে সেরা দেশ হিসেবে কুনজর নয়।

মার্চের 26 তারিখকে উপলক্ষ করেই nvRvi`yqvix WU Kg এই সংখ্যা প্রকাশের চিন্তা করেছিলো। সাংবাদিক মাসকাওয়াথ আহসানের লেখা 36 বছরে বাংলাদেশ ইতোমধ্যেই [link|http://www.somewhereinblog.net/maskwaithblog/post/28703464|e
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৭ সকাল ১১:৫৪
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×