দূরে গিয়া মর...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দিনকাল ভালো না, আসলেই না, এক্কেরেই না। বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে হারছে। এখন নাকি স্বয়ং আজরাইল কল করা ধরছে বাংলাদেশের মোবাইলের বিভিন্ন নাম্বারে। আজরাইল একলা মানুষ (ফেরেস্তা তো কি হইছে, মানুষের লগে ডিল করেতো!) কারো লগে ফোন কারো লগে ফোন কইরা কথা কইতে মন চাইতেই পারে, দোষের কিছু না। মাগার এইটা কি!
ব্যাটা কল করবি কর, কারো জানে ধইরা টান দেস ক্যান? একটাবার চিন্তা কইরা দেখছস? যারা মোবাইল ইউজ করে তারা কি আর কৌশিকদার লাহান বুইরা ভাম? সবাই-ই তো কচিকাঁচা, জীবনের সাধ-আল্লাদ কিছুই মিটে নাই এখনো মামা! হেগোরে নিয়া টানাটানি কইরা কি মজাটা পাও তুমি!
আকন্দ চাকু (সরি বানান ভুল হইছে) কিংবা তেরিবাহু ভাইয়ের লাহান দিগগজ বানডিত (সরি, আরবী শিখতাছি 'প' কইতে পারি না) হইলেও একটা কথা আছিলো। মাগার যারা অলরেডি গন কেইস হইছে তারা তো বিশ্বস্ত সূত্রমতে নিতান্তই ম্যাঙ্গো পিপোল। তাগোরে মাফ কইরা, মাথায় হাত বুলাইয়া দোয়া দিয়া গেলে হয় না মামুর বিটা? (সরি এই পর্যায়ে সম্বোধনটা জরূরী, আর কিছু মনে আসে নাই। পরে মোবাইল আজরাইল সেন্টু খাইলে?)
আমি তো একবার মিথিলার লগে মরছিলামই। মইরা মইরা হাঁটছি, ব্লগাইছি, কাইজ্যা করছি, কত্তকিছু করছি। আইজকা মনে হইতাছে আবারো মরছি। অখন জিগান, "অই ব্যাটা, একবার মরা মানুষ আবার মরে ক্যামনে"?
খাড়ান মিয়া, ক্ষেইপেন না। ক্যামনে মরে সেইটা তো আমারো কথা। মোবাইলে কল রিসিভ করলেই যদি মানুষ মরে, তাইলে মিথিলার লগে একবার মইরা গিয়া, ডে-ওয়াকার হইয়া আমি আবার মরলে দোষের কি? আমিও তো আইজকা কল রিসিভ করছি। কি সব বিদঘুটে নাম্বার। ঘুমের চোরে মুখমুখ বুইঞ্জাই গাইলাইছি। হিসাব মতে আমার মরার কথা না?
একবার ইশকুলে থাকতে একটা চিঠি হাতে পাইছিলাম। জনৈক ভদ্রলোক কোরান পড়তে পড়তে ঘুমাইয়া গেছিলেন, তারপর কি সেই স্বপ্ন। এখন এই স্বপ্নের কথা যদি আমি আরো দশজনের কাছে প্রকাশ না করি, আগামী এক সপ্তার মাঝেই ইন্নালিল্লাহ্।
আমি গরীব মানুষ। দশজন পাই কই! রাস্তায় যারে দেহি, তারেই জানাইতে যাই, আর সে-ই দূর দূর করে। আমি তো সব গোছগাছ কইরা রেডি। দুনিয়া বুঝি ছাড়তে হইলো। আহারে সাধের দুনিয়া। কত্তো আশাআছিলো কত্তো কিছু করুম! কিছুই হইলো না!
শেষমেষ দোস্তগো লগে বইয়া আড্ডা দিতাছি। মাথায় পাঁচকলি টুপি, বিশাল নামাজী। দোস্তোগরে বুঝানোর চেষ্টা করলাম, শেষ চেষ্টাটা কইরা আমারে বাঁচা পুঙির পুতেরা! এক হালায়, গালি দিয়া কয়, অই তুই সর তো দূরে গিয়া মর, এইহানে মরিস না, গন্ধ ছুটবো...।
আমি কই হালার পো রা, বুঝবি, আমি না থাকলে। সব গুলা সমস্বরে কয় "হ বুঝছি, গরীবের পাদেও দোষ, এই-তো কইবি"!
৩১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রতিদ্বন্দ্বী

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন
জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক্যুয়াল!!!

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন
পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন
কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন
সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।