কয়েকদিন আগে নিজের ব্যাপারে বিরাট "পাঁচাই" আন্দোলন হইয়া গেছে ব্লগে। সবাই নিজের ব্যাপারে 'সন্নাসী টাইপে'র বক্তিমা দিছে।
আইজকা মেন্টালের ব্লগে "পাগলা পাঁচাই" নামে এক নয়া জিনিষ দেখলাম।
আসলেই জিনিষটা ভালা লাগছে। নিজের মইধ্যে আউলা স্বভাব বেবাকেরই আছে। এই রমের আউলা কিছু জিনিষ মনে হইলো জানাইয়া দেই। ইচ্ছা হইলে আপনেও দিবার পারেন আপনের পাগলা-আউলা-পাঁচাইয়ের বিবরণ।
*************************
তাইলে এই লন ধুসর গোধূলি-র আউলা-পাগলা-পাঁচাই :-
১. গালি খাইতে পছন্দ করি।
২. ঘুমের মধ্যে মেয়ে মানুষ দেখতে ভালো লাগে, তয় মেয়ের মা'রে দেখতে না। (টাংকিবাজি করতে গিয়া স্বপ্নে বহুত ধোলাই খাইছি কিনা)
৩. খাউকা টাইপের
৪. ভূ-মধ্যসাগরীয় অঞ্চলের দিকে বিশেষ আকর্ষন আছে।
৫. প্রিয় কল্পিত চরিত্র আমি নিজেই (যদি ইট্টু ভালো হৈতাম!)
কেউ না বুইঝা থাকলে, পেরাইভেট টিউটরের লগে যোগাযোগ করেন। কেউ 'পোলাডা হালায় দুই নাম্বার টাইপের' কিছু ভাইবা থাকলে আমি তীব্র ভাষায় পেরতিবাদ কইরা কমু, "আপনে খারাপ বলেন নাই, এইবার কাঁটা পাতলা দ্যান"। হেহ হেহ হেহ...
আর যদি লগে বইয়া দুইটান গাঞ্জা টানবার চান, সেই বন্দোবস্তও আছে। কলকি সাজানো হইতাছে, বহেন!
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৭ রাত ১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


