আমার হাতটা ধরেই বল্লে,
: চলোনা বৃষ্টিতে ভিজি।
হতচকিত, বেকুব, আমি চারদিক তাকাই। ভিজতে চাইনা, কঠোর ভাবে প্রত্যাখান তোমার আকুতি। কিন্ত মনে যে ভিজতে চাওয়ার দুরন্ত বাসনা.... আবারো.... আরো একবার.... তোমার সাথে, হাতে হাত ধরে।
তুমুল বৃষ্টি, আরো জোরে নেমে আসছে। আমি ভিজে যাচ্ছি, তুমি পাশে। দুজনেই কাক ভেজা। হঠাৎ নেমে আসা বৃষ্টি, হঠাৎই শেষ.... তোমার মাঝে সেই চাহনি আর নেই, সেই আকুতি মিইয়ে গেছে, যা ছিল বৃষ্টির শুরুতে...।
বুঝলাম, ভুল করেছি, আবারো, আরো একবার। ভুল করেই যাবো, কারণ....
হৃদয়ের ভগ্নাংশের কথা, এখনো যে সত্যি জেনে বসে আছি....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



