কানসাটে কী ঘটছে, কেন ঘটছে তা কারোরই অজানা নয়।
আমি সাধারণ মানুষ , বাংলা মায়ের এক নগন্য সন্তান, কী-ই বা করতে পারি আমি!
হঁ্যা, পারি এই ভয়াবহ নগ্নতার বিরুদ্ধে প্রবলভাবে, ঘৃণা প্রকাশ করতে। পারি সেইসব নিরীহ মানুষগুলোর প্রতি সশ্রদ্ধ-সমবেদনা জানাতে, যাদের আত্মাহুতি ও একটিবারের জন্য টলাতে পারেণি দেশের শাষন গদিতে আসীন ও গদী প্রত্যাশী পিশাচ গুলোকে।
কেউ পোষা কুকুর গুলোকে লেলিয়ে দিয়েছে বাংলার মাটি লাল করার জন্যে আর কেউ তা ইস্যু করে হরতালের কর্মসূচীতে ব্যস্ত।
ধিক্ তোমাদের, ছিঃ - হে, ন-পুংশকের দল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


