তথাপি, ধন্যবাদ]
বছর খানেকের কিছু বেশি হল আমার জামর্াণ প্রবাস জীবনের। এই নিয়ে দ্্বিতীয় বারের মত শীতের সৌন্দর্য (?) উপভোগ করছি। কেমন সৌন্দর্য? . . .এই যেমন সেদিন সন্ধ্যে বেলা ছেড়ে দেয়া বাস ধরার জন্য 1000 মাইল বেগে একটা দৌড় লাগিয়েছিলাম। কিন্ত 5 - 7 মিনিট পর সেই সাহসী পদক্ষেপের ইতি টানতে হয়েছিল, কারণ আমার গলা বিচিত্র রকম সব শব্দ করছিল, দম ফেলতে খানিকটা কষ্ট অনুভব করছিলাম। সেদিন ই রাতের বেলা টের পেলাম আসল সৌন্দর্য। পরবর্তী সকালে যখন ঘুম ভাঙলো, বুঝলাম আমার নাক, কান আর গলা একাকার হয়ে বেথোফেন এর সপ্তম সিম্ফণী বাজাণোর চেষ্টায় রত। সেই থেকে গত 4 দিন ধরে -7 ডিগ্রী-তে কেয়ারলেস বিলাসিতার মজাটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এক বন্ধুবর তো বলেই বসল, ''জামর্াণীর শীতের লগে কেরদাণী . . .বোঝ এইবার মজা. . .''। আমি বলি, ভাইরে রোগী মানুষের সাথে হাঙ্কি-পাঙ্কি না করলে হয়না? কথায় বলে, ''মরারে মার কেন? . . . উওর আসে নড়ে চড়েনা দেইখা'' দেখেন না কত কষ্ট করে মাউস দিয়ে 1 টা 1 টা করে অক্ষর লিখতে হচ্ছে, এখানে লিখার আরেকটু সহজ উপায় কি নেই, অন্তত রোগী মানুষের জণ্য। . . .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


