গত বছরের শেষের দিনে মাননীয় বুশ সাহেব তার ব্যক্তিগত ইমেইলে এক মেসেজ পেলেন ওসামা বিন লাদেন এর কাছ থেকে। মেসেজ টা ছিল একটা কোডেক ভাষায়। অনেকক্ষন ধুম মেরে থেকেও তার টিকিটি উদ্ধার করতে পারলেন না জনাব বুশ। প্রিন্টার নষ্ট থাকায় হাতে লিখলেন তিনি কোডেক মেসেজ টা এবং ডেপুটি ডিক চেনী-কে ডেকে দেখালেন "370H55V"।
চিকন বুদ্ধির ডিক চেনী মেসেজটার চুল ও বাঁকাতে পারলো না। ডাকা হলো F.B.I -কে, যথারীতি তারাও ফেইল। ডাকা হলো, C.I.A -এর তুখুড় এজেন্টদের। কিন্ত কোথায় কী, সবাই মুড়ি খায়, মেসেজ এর মানে আর খুঁজে পায় না।
হোয়াইট হাউসের লোকজনের ঘুম হারাম। কী আছে এতে? এই অবস্থায় বুশ পোপ বেনেডিক্ট কে ফোন লাগালেন....
- ফাদার জটিল কান্ড হইছে। আমি লাডেন এর কাছ থেকে একটা মেসেজ পেয়েছি, কিন্ত আমার ছাগল গুলো এর অর্থ বের করতে পারতাছে না। এহন আইন্যে অাঁর লাস্ট ভরষা। (বুশের পূর্ব পুরুষ নাকি নিউক্যালী নামক প্রভিন্সে গাছের শাখায় থাকতেন, তাই কথায় মাঝে মাঝেই নিউক্যালির টান চলে আসে)।
পোপ রাজী হলেন আর সেদিন ই নতুন রং করা হেলিকপ্টার নিয়ে হাজির পোপের দরবারে। পোপ মেসেজ টা দেখে েকটা তালমিস্রিহাসি দিয়ে বল্লেন, লাদেন যা লিখেছে, ভুল লিখেনি...। যাও বুশ ঘরে যাও, গিয়ে বিশ্রাম কর।
পাঠক আপনারা কী ধরতে পেরেছেন মেসেজটা কী ছিল??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


