পৃথিবী র তুলনায় আমরা ধূলিকনার চেয়েও ক্ষুদ্্র, সৌরজগতের তুলনায় পৃথিবী ক্ষুদ্্র, ছায়াপথের তুলনায় সৌরজগত আরো ক্ষুদ্্র, পুরো মহাবিশ্বের তুলনায় আমাদের ছায়াপথ ও নেহায়েৎ ক্ষুদ্্রাতিক্ষুদ্্র। এখন এই মহাবিশ্বের তুলনায় আমাদের অতি প্রিয় পৃথিবী র আয়তনটা কেমন দাড়ায়, ভাবা যায়? ভাবলে কেমন লাগে না যে, আল্লাহ এত বড়ো মহাবিশ্বের অতি ক্ষুদ্্র একটা স্থানের, আরো ক্ষুদ্্র আমাদের ভালো-মন্দ পর্যবেক্ষন করছেন, কঠিন শাস্তি অথবা পরম সুখ দিবেন বলে।
পুরো মহাবিশ্বেছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি ছায়াপথের মধ্যে অন্তত এমন একটি ছায়াপথ তো নিশ্চই থাকার কথা যেখানে অন্তত একটি নক্ষত্র পাওয়া যাবে সূর্যের মতো, যেখানে অন্তত একটি গ্রহ পাওয়া যেতে পারে পৃথিবীর মতো, যেখানে প্রানের স্পন্দন থাকতে পারে। বিজ্ঞানীদের খুব সাধারণ এই ধারণাটা সম্পর্কে আরো কেউ কি বিশদ জানাবেন !
Man in Black সিনেমাতে দেখেছিলাম পুরো মহাবিশ্বকে একটা ছোট বলের মধ্যে কল্পনা করার। উপরের ছবিটা দেখে ওরকমই কিছু মনে হয়েছিল বিধায় শেয়ার করলাম এখানে।
কতো বিশাল একটা অস্তিত্বের এক কোনায় পড়ে থেকে কীসব জিনিষ নিয়ে বিতন্ডা করে যাচ্ছি আমরা, তাও কেবল তর্কের খাতিরে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




