somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম ড্রাইভিং.... প্রথম প্রেমের মতো.......

০৯ ই মে, ২০০৬ ভোর ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্রাইভিং, অনেকের মতো আমারও শখের একটা কাজ... একটা নেশা, প্যাশন।

পাগলের মতো ড্রাইভ করেছি একটা সময়। প্রায় ই এখানে ওখানে, রাতে-বিরাতে ছুটে বেড়াতাম প্রিয় গাড়ি হোন্ডা সিভিক '92 নিয়ে। সম্পুর্ণ সয়ংক্রিয়, সিডি প্লেয়ার যুক্ত এই গাড়িটাই এক সময় আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলো। এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকলেও প্রথম গাড়ি ফোর্ড ফ্যালকন '82 যখন কিনেছিলাম, সেই আবেশ টুকু এখনো সেরা!

গাড়িটা জোশ ছিলো। বিশাল দেহ, লাল রঙ, আমি বলতাম এর মাঝে চারটা চাকা ছাড়া আর কিছুই নেই। এমন কি, প্রবল বৃষ্টি দিলে, রিয়ার ভিউ মিররের গোড়া চউয়ে পানি পড়তো । ক্যাসেট প্লেয়ার তো দূরআস্ত, রেডিওটাই বাজতো না। তারপরেও এটা আমার অতি আদরের ধন ছিলো, ট্রেড-ইন করে হোন্ডা টা কেনার আগ মুহুর্ত পর্যন্ত।

প্রথম যেদিন গাড়ি চালানো শিখি, এক বন্ধুর কাছে, ব্রিসবেন-এ। একটা উত্তেজনা কাজ করেছিলো, যেদিন প্রথম আমার নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসি, নিজেকে পৃথিবীর মহা সুখিদের একজন মনে হয়েছিলো, যেদিন প্রথম হাইওয়েতে উঠি, সারা শরীরে একটা হিম স্রোত বয়ে গিয়েছিলো...। ঠিক জেমস্-এর গাওয়া প্রথম স্পর্শের মতো।

প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম আলিঙ্গন, প্রথম চুম্বন, প্রথম বৃষ্টি, প্রথম সৃষ্টি, প্রথম কৃষ্টি , প্রথম উষ্ণ ছোঁয়া.... কোনদিনই ভুলে থাকা যায় না। ঠিক প্রথম ড্রাইভিংের স্মৃতিটাও অনেকটা সেরকম, ড্রাইভিং সিটে বসলেই প্রথম দিনের সেই উত্তেজনা টুকু রক্তে জানান দেয়, জানিয়ে দেয়, এক এক করে কতগুলা বছর কেটে গেছে সেই দিন হতে এই সময়টা পর্যন্ত।

কালকে গাড়ি চালালাম। এখানে প্রথম, ইউরোপে প্রথম। এই পর্যন্ত যতবারই চালিয়েছি ডান দিকে। কালকে ছিলো ব্যাতিক্রম। বাম দিকে.... প্রথম খানিক ধোকা লেগেছে, কিন্ত "আমি আবার ড্রাইভার হিসেবে খুব ভালো" নিজের, নিজস্ব এই অ্যাসেসমেন্ট টুকুর কারণে খুব একটা বেগতিক অবস্থায় পড়তে হয় নি
অবশ্য আমার সাথে যে ছিলো, যার গাড়ি, সে খুবই উদগ্রীব হয়েছিলো সারাটাক্ষন।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মানুষ দ্বিতীয় বিয়ে কেন করে?

লিখেছেন রাজীব নুর, ০৭ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৭



যাদের চরিত্র খারাপ তারাই দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় বিয়ে করা অন্যায়। একজন নীতিবান মানুষ কখনও দ্বিতীয় বিয়ে করে না। দ্বিতীয় বিয়ের ফল তো ভালো হয় না। আমাদের দেশের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

×