এই রাস্তায় আমি কখনো হাঁটিনি। দরকার পড়েনি ইনফ্যাক্ট। কালকেও হয়তো হাঁটা হতো না। সিন্দাবাদের ভূতের কারণে ঘুরতে বেরিয়ে বাস, ট্রাম সব মিস। নাইট বাস কখন, কোত্থেকে ছাড়বে জানি না। যেখান থেকে ফিরছি, জায়গাটা আমার খুব পরিচিত না যে!
হাঁটতে লাগলাম অপরিচিত জায়গার অপরিচিত সেই রাস্তা ধরে। রাস্তার ধারে নাম জানি না এমন কিছু গাছ আর খুব সুন্দর করে কাটা ঘাসের মধ্য দিয়ে পায়েহাঁটা পথ। রাস্তার ধারের সোডিয়াম সদৃশ বাতির মিডিয়াম আলোতে এক আলো-অাঁধারীর অপূর্ব অদ্ভুত মিশ্রন.....। আমি হেঁটে যাচ্ছি, যাচ্ছি অজানার উদ্দেশ্যে.... যাচ্ছি... যাচ্ছি ... যাচ্ছি
মাথার ভেতরে কেউ একজন কথা বলে যাচ্ছে, ঠিক কথা না, ঝগড়া। আবার ঝগড়াও না.... কী যেনো, বুঝতে পারি না। কিন্ত বলেই যাচ্ছে নিরন্তর, অনন্ত, অনবরত, সীমাহীন, বস্তাপঁচা কিছু কথা....আমিও তাল দিয়ে যাচ্ছি সমান তালে...।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



