somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কনোকো’র তেল-গ্যাস অনুসন্ধানে পরিবেশ সম্ভাব্যতা যাচাই অক্টোবরে

২৪ শে আগস্ট, ২০১১ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুজাহিরুল হক রুমেন
মার্কিন বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস আগামী অক্টোবরে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে পরিবেশের প্রভাব বিষয়ে সম্ভাবনা যাচাই করবে।

কনোকো’র সঙ্গে গত ১৬ জুন পিএসসি’র (উৎপাদন মালিকানা চুক্তি) পর গত ৪ আগস্ট প্রথম যৌথ ব্যবস্থাপনা কমিটির (জেএমসি) বৈঠকে সিদ্ধান্ত হয়। পিএসসি অনুযায়ী পেট্রোবাংলা এবং কনোকো’র প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

সূত্র জানায়, প্রথম জেএমসি বৈঠকে কনোকো ২৫ লাখ ডলারের একটি বাজেট পেট্রোবাংলাকে জমা দিয়েছে। এ অর্থ দিয়ে সাগরে পরিবেশের প্রভাব সম্ভাব্যতা যাচাই রিপোর্ট তৈরি, ঢাকায় অফিস ভাড়া নেওয়াসহ অন্যান্য খরচের কথা উল্লেখ করা হয়েছে।

সরকারের প্রস্তাবের চেয়েও দ্বিগুণ এলাকায় সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দ্বিমাত্রিক সিসমিক সার্ভে করবে মার্কিন ওই কোম্পানি। সিসমিক সার্ভে আগামী বছরের জানুয়ারি মাসে শুরু করবেও সূত্রমতে জানা যায় ।

পিএসসিতে কনোকোকে সরকার সাগরের ১০ এবং ১১ নম্বর ব্লকে প্রথম দফায় বাংলাদেশের সাথে ভারত এবং মিয়ানমারের সঙ্গে সীমানা বিরোধহীন এক হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় এ সিসমিক সার্ভে করতে নিদের্শনা দেয়া আছে। কিন্তু বৈঠকে তারা দুই হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক সার্ভে করার প্রস্তাব দিয়েছে।

চুক্তিটির খসড়া থেকেই এর বিভিন্ন প্রভাব উল্লেখ করে তা বাতিল করার দাবি করে আসছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×