somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘তেল-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া অস্বচ্ছ’

২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘তেল-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া অস্বচ্ছ’
মুজাহিরুল হক রুমেন
বার্তা২৪ ডটনেট
ঢাকা, ২২ সেপ্টেম্বর: এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নিয়মবহির্ভূত প্রক্রিয়ায় জ্বালানি মন্ত্রণালয় দাম বাড়ানোর মাধ্যমে সরকারকে জনবিচ্ছিন্ন করছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

সরকারের পক্ষ থেকে কমিশনকে নামে স্বাধীন ও স্বনির্ভর হিসেবে উল্লেখ করে আবার জ্বালানির দাম বাড়ানো-কমানোর ক্ষেত্রে মন্ত্রণালয়ের সিদ্ধান্তগ্রহণকে সরকারবিরোধিতা বলেও মন্তব্য করেন তারা।

রোববার দিবাগত রাত ১২টা থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার আবার সোমবার গ্যাসের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে তারা বার্তা২৪ ডটনেট’র কাছে এ মন্তব্য করেন।

কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, “জ্বালানি মন্ত্রণালয় সরকারের প্রতিনিধি। কিন্তু তারা সরকারের প্রতি জনগণের অনাস্থা বাড়ানোর প্রতিযোগিতা করছে।”

তিনি বলেন, “বিশ্ব বাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য আনতে দেশে জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে। কিন্তু তার জন্য স্বচ্ছ প্রক্রিয়া রয়েছে। বিইআরসি’র গণশুনানি প্রক্রিয়াকে এড়িয়ে গিয়ে ইচ্ছেমতো দাম ঘোষণার মতো ঘটনা সরকারকে জনবিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে।”

“গণশুনানির মাধ্যমে দাম বাড়ানোর পরিমাণ ও সময় নির্ধারণ করা হলে তা জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হতো”- এমনটাই মনে করেন অধ্যাপক শামসুল আলম।

তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে পাওয়ার সেল’র সাবেক মহাপরিচালক বিডি রহমত উল্লাহ বার্তা২৪ ডটনেটকে বলেন, “সরকার বেপরোয়াভাবে বিদ্যুৎ খাত বেসরকারি হাতে ঠেলে দিয়ে সমস্যা তৈরি করেছে।”

তিনি বলেন, “তেলের দাম না বাড়ালে সরকারকে বছরে আট হাজার কোটি টাকা লোকসান গুনতে হতো। তাই দাম বাড়াতেই হতো। কিন্তু কখনো তা স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিইআরসির স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া নয়। তবে দাম বাড়ানোর এ প্রক্রিয়া সরকারের বেপরোয়া অবস্থানই স্পষ্ট করে।”

“জ্বালানির দামবৃদ্ধি কার্যকর করতে সরকারনির্ধারিত সময় রাত ১২টার পর কেন?”- এ প্রশ্ন তুলে বিডি রহমত উল্লাহ বলেন, “স্বচ্ছ কোনো কাজের জন্য রাত গভীর হওয়ার প্রয়োজন নেই।”

বিইআরসি সদস্য ড. সেলিম মাহমুদ বার্তা২৪ ডটনেটকে বলেন, “জরুরি সামঞ্জস্যতা প্রয়োজনের কারণে শুনানি ছাড়াই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এমনটা জরুরি প্রয়োজনে হতে পারে।”

তবে তেলের দাম মন্ত্রণালয়ই বাড়িয়েছে বলে জানান তিনি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×