সেই তুমি
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ করেই
তোমার চারপাশটা,
কেন যেন এলোমেলো
হয়ে যাবে।
হঠাৎ করেই
তুমি অনুভব করবে
তোমার পুরো জগতটা,
পুড়ে যাচ্ছে।
হঠাৎ করেই
তুমি বুঝতে পাবে
কয়েক ফোটা
চোখের জল, তোমাকে
না বলেই
নীরবে চলে যাচ্ছে।
অশান্ত সে হৃদয়কে
তুমি যে কিছুই
বোঝাতে পারবে না।
অভিমানী জীবনটাকে
যে তুমি, শুধু
ঘৃণা করতে শুরু করবে।
কিন্তু এই তুমি
একদিন আর,
প্রতিবাদ করবে না।
তোমার প্রতিবাদী মন
তোমাকে বুঝিয়ে নেবে।
সেই তুমি
একদিন আর,
চোখের জল ঝরাবে না।
তোমার প্রতিবাদী চোখের জল
তোমাকে বুঝিয়ে নেবে।
সমঝোতা করে নেবে
নিজের সাথে, ব্যাথাগুলোর সাথে।
নিজেকে শক্ত করে ফেলবে
সময়ের সাথে, সত্যের সাথে।
নিথর হয়ে যাবে
তোমার সব স্বপ্ন।
নিথর হয়ে যাবে
তোমার হৃদয়টা।
সেই তুমি
শুধু পথ চলবে।
কিন্তু পথে রাখা
সময়ের রংগুলো নিয়ে,
আর মাতবে না।
সেই তুমি
একদিন হারিয়ে যাবে অন্ধকারে,
গভীর অন্ধকারে,
আর সাথে নিয়ে যাবে শুধু
তোমার না বলা গল্পগুলো।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন