মেয়েটা ভিয়েতনাম থেকে এসেছে বাংলাদেশে পড়ালেখা করার জন্য ।
জিজ্ঞেস করলাম, বাংলাদেশ কেমন লাগছে?
:জ্বি স্যার, ভালই ! তবে মজা পেয়েছি একটা জিনিস দেখে।
: কী দেখে?
: এখানকার অনেক ছেলেরা দেখি মেয়েদের মত স্কার্ট পরে
: স্কার্ট?
: হুম! লংস্কার্ট ! (জ্ঞানী জ্ঞানী মুখ করে বলল মেয়েটা) ওরা অবশ্য স্কার্ট বলে না, বলে লুংগি
*************************************************************
আমার বস মেড ইন আমেরিকা। বাংলাদেশে,বিশেষত: এশিয়ায় এটা তার প্রথম ভ্রমণ।তাইসবকিছুতেই তার অতি কৌতুহল,কথায় কথায় তারে বিভিন্ন সবক দেওন লাগে।
যেমন একদিন জিগায়, , বিয়া করস?
ঘটনা কোনদিকে যায় আবার, তাড়াতাড়ি বললাম, জ্বি, করসি।
তাইলে তোমার হাতে আংটি কই !!! পোলাপান দেখলে কেমনে বুজমু বিবাহিত কীনা?
*************************************************************
একদিন বসের রুমে যাইতাসি । দরজার বাইরে দাঁড়াইয়া শুনি ক্রমাগত অদ্ভূৎ সব শব্দ-
ওহ--ইয়েস- ও নো- আহ্ - ও মাই গড- আহ্- দ্যাট্স গুড
আমিতো লজ্জায় লাল । বেচারী অফিসে বইসা এইসব কী করতেসে? তাও এই ষাইট বছর বয়সে?
সাহস কইরা টোকা দিলাম দরজায় । আওয়াজ বন্ধ । বলে, কাম ইন ।
দুরু দুরু বুকে ঢুকলাম বসের রুমে - কী না কী দেখি ?
বস বল্ল, মটর খাইবা? শখিনা (সখিনা,বসের কাজের লোক) সরিষার তেল দিয়া ভাজছে। সেইরকম এক্সাইটিং জিনিস । মুখ পুইড়া যাইতাসে, আবার না খাইয়াও থাকতে পারতাসি না ।
*************************************************************
আবার একদিন জিগায় ,
:তোমরা হইলা ইন্ডিয়ার পাশে, এইখানে এত আরব মহিলা ক্যান?
ওফফফ! ব্যাখ্যা দিয়া বুঝাইতে হইল, আরব না, বোরখা পরলেই আরব হয় না। ওরা বাংলাদেশী মহিলা।
*************************************************************
ষেদিন অফিসের কাজে তাকে নিয়ে এক ভিজিটে যাচ্ছিলাম, গাড়ি যথারীতি জ্যামে পড়ল । আমাদের পাশেই দাঁড়ানো ছিল একটা মুরগীর ভ্যান, বড় খাঁচার ভেতরে একগাদা মুরগী। জিজ্ঞাসা করল,
: এইগুলা কই নিয়া যাইতাসে?
:বাজারে, বেচতে নিয়া যাইতাসে।
:না ,ওরা স্কুলে যাইতাসে ।
: ও, আই সি ! তোমাদের দেশে খাঁচায় কইরা মুরগীও বাজারে নেয়, আবার বাচ্চাদেরও স্কুলে নেয় ! খাঁচার মাল্টি পারপাস ইউজ শিখা গেল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




