
আরেকবার যুদ্ধ করতে চাই
জাপটে ধরে সমস্ত গ্লানি
প্রমাণ করবোই মুখ নিঃসৃত বাণী।
আমি জ্বলতে চাই,
আড়বার পুড়তে চাই।
গুম মেরে থাকা অস্ফূট আর্তনাদে
সহ্স্র প্রাণ ধরতে চাই !!
পারো তো শক্তি দাও,
নয়তো এসে গুড়িয়ে যাও।
ছিন্ন ভিন্ন মস্তকে,
আষ্টেপৃষ্টে বাঁধা ছকে
বিলিয়ে দাও যত উত্তেজনা।
আমি সৌরভে শান্ত হতে চাই,
বাঁধতে চাই ব্যাথার উদগীরন।
আটকে দাও জ্বালামুখ,
আমি অশান্ত আমাকে থামাও।
প্রাচ্যনাট্যের ঘেরাপথ জুড়ে,
নটরাজদের ঘুঙ্গুরপুরে
রক্ত হোলি চলছে উন্মাতাল !
তুমি সাঙ্গ কর হে পাতাল।
আমার চঞ্চল মন যায় ছুটে,
হৃদ মাঝারে প্রলয় জুটে,
তুমি শান্ত হও হে পাতাল।
আমায় যুদ্ধ দাও গর্জে ওঠার,
নয় আঁকড়ে ধরো সামাল কুঠার।
হে বীর, তুমি চক্ষু খোল।
আমি অষ্টপ্রদীপ জ্বালাবো নায়ে,
থমকে যাবো তোমার বাঁয়ে।
তুমি রূদ্ধ করে সকল ছায়া,
হর বাঁচাবে মায়ের কায়া।
হে পথিক আজ জাগার দিন।
আজ ক্লান্তি নেই অমাবশ্যার,
ঘুটঘুটে নয় অন্ধকার।
আজ তোমার আমি, তুমি সবার,
এসো যুদ্ধ করি আরেকবার।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



