
মোহিনী
আমি মহুয়ার রস খেয়ে মোহময় রূপ নিয়ে মোহনায় থাকতে ভালোবাসি।
যেখানে, যতদূরেই ভাসিয়ে নাও, জোয়ার কিংবা ভাটায়, সুবিশাল ঢেউ-এ অথবা সুতীব্র খরতায়,
লক্ষক্রোশ সাঁতরে আমি আবার মোহনায় চলে আসবো মোহিত করতে।
ভেতরের সর্পীল ননদী নদী আর বাইরের প্রশান্ত বঙ্গদেবর, সবার মাঝে
আমি পদ্মার মোহনায় পদ্ম পাতায় পদ্মাবতী বউ হবো।
মিলিয়ে দেবো খাল খালাকে বিল খালুর সাথে।
মুলি বাঁশে মঙ্গল দীপ জ্বেলে দিব রায়মঙ্গলের সংগীতে মংলার মৃত্তিকায়।
ফিরিয়ে দেবো তোমাদের সাতকাহন সাতসমুদ্রের পাঁড় থেকে।
ডানা ঝাপটানো ডানপিটেদের ডাঙ্গুলী খেলার ডাঙ্গা হবো।
কলসীকাঁখে কাশবনে করোতোয়ার কেতন ওড়াবো।
আবার আমি
খুশবন্তের খুশী থেকে খোশআমদেদ চাঁদ হবো।
টাইগ্রিসের টুম্ব হয়ে দ্রং জনের টং গড়বো।
ফোরাত তীরের ফুল ফুটিয়ে পুলসিরাতের পথ পেহচাবো।
আমি ডুমিনী নই, যামিনী নই, গামিনীর গান গাবো,
বাঙ্গালী নই, বিদেশী নই, বিশ্ব এক মানবী হবো।

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



