
আমি জানিনা এটা ভুল ছিল নাকি সৌভাগ্য। কেন এমন হয়েছে বা হতে পারে সেটা জানার কৌতূহল থেকেই ব্লগে এই অনন্যোপায় পোস্ট। আমি এই ব্লগে মানে প্রিয় সামুতে একেবারে রেজিস্ট্রেশন করার দিন থেকেই সেফ ছিলাম। প্রথম দিনই লেখা ছিল আপনি একজন নিরাপদ ব্লগার এবং আমার প্রথম পোস্টও প্রথম পাতাতেই আসে। আমি তখন ব্লগের নিয়ম কানুন কিছুই বুঝতাম না। ভাবতাম যাঁরা যাঁরা যাদেরকে চেনেন তাঁরাই হয়তো তাঁদের লেখা পড়েন, মন্তব্য করেন। এখানে যে আগে অন্যদের লেখা অনেক বেশি পড়তে হয় এবং মন্তব্য করে নিজের পরিচিতি বাড়াতে হয় সেটা বুঝিইনি। আমার পূর্ব পরিচিত কেউ আছে কিনা সেটাও জানতাম না। ব্লগে রেজিস্ট্রেশন করার ব্যাপারে বা মোটকথা ব্লগ সম্পর্কে কোন ধারণাই আমার ছিল না। শুধু কিছু ঘটনায় নিউস হওয়ার পর ব্লগ সম্পর্কে জেনেছি। পরে দেখেছি এখানে দুই একজন আছেন যাঁদেরকে আগে থেকেই চিনি। তো আমি তখন অন্যদের লেখা পড়ে মন্তব্য খুব কম করেছি, সঙ্কোচটা ছিল বেশি। ফলাফল মন্তব্যও খুব কম পেয়েছি। সময়ও দিতে পারিনি তেমন। দুই বছরের মধ্যে এক বছরেরও বেশি সময় প্রায় একেবারেই ছিলাম না। এখন দীর্ঘ সময় ব্লগে থাকি, আর কিছুদিন আগে মাত্র জেনেছি এখানে সেফ হতে অনেক সময় লাগে, নতুন ব্লগাররা মুখিয়ে থাকেন সেফ হওয়ার জন্য। সেই থেকে প্রশ্ন আর যাচ্ছে না, আমি কেন শুরু থেকেই সেফ ছিলাম (?) । কেউ কি বলতে পারেন কেন ?
সম্মানিত পাঠক যাঁরা পড়ছেন তাঁরা যাতে একেবারেই অহেতুক পোস্ট বলে একটু বিরক্ত না হন, সেজন্য জন্মদিনের একটা ছোট্ট ছড়া। সামুতে প্রথম পাতায় এক্সেস পাওয়া যেন জন্মদিনের আনন্দ !
খুকুমণির জন্মদিন
খুকুমণি খুকুমণি,
আজ নাকি তোর জন্মদিন?
আহ! কি খুশি তা ধিন ধিন !
বর্গী নাচে বাদুড় নাচে,
খুকুকে নিয়ে আমিও নাচি।
উল্টো ঝোলা নাচ দেখে
হুতোমও হাসে যাচি।
হাহা হিহি হো হো,
চৌদিকে আজ খুশীর সমারোহ।
এতো হাসির ঝুনঝুনিতে
শুধুই একটি ধ্বনি,
হেসে খেলে বাঁচুক মোদের
চাঁদেরখনি খুকুমণি।
পড়ার জন্য ধন্যবাদ প্রিয় পাঠকগণ
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


