somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘রেললাইন ধরে নাশকতার ছক’

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যুদ্ধাপরাধের বিচার বন্ধের চেষ্টায় মরিয়া জামায়াত সারা দেশে রেলপথজুড়ে নাশকতার চেষ্টা শুরু করেছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনী ও লালমনিরহাটে রেল লাইনে আগুন দেয়া, ফিসপ্লেট ও স্লিপার খুলে ফেলার মতো ঘটনা ঘটেছে। লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘনার মুখে পড়েছে আন্তনগর ট্রেন মহানগর গোধূলী।
এসব ঘটনার পেছনে জামায়াতে ইসলামীর জড়িত থাকার কথা বলেছেন, পুলিশ ও রেল কর্মকর্তারা।
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকও বলছেন, যারা যুদ্ধপরাধীদের বিচার চায় না এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করে, তারাই এ নাশকতা চালাচ্ছে।
এ ধরনের নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
ফেইসবুকে জামায়াত-শিবিরপন্থীদের পেইজ হিসাবে পরিচিত ‘বাঁশের কেল্লা’য় রেললাইন তুলে ফেলাসহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনার কথা বলা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুপুরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে গণজাগরণের মধ্যে আদালতের এই রায় হয়।
রায়ের পরপরই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে জামায়াত শিবির কর্মীরা। সংঘর্ষে পুলিশসহ বহু লোক হতাহত হয়। বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতেও হামলা চলে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকে বাঁশের কেল্লা নামের ওই পেইজের মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যাতে বিভিন্নভাবে নাশকতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
‘কিছু করণীয় বিষয়’ শিরোনামের ওই পোস্টের ১০টি বিষয়ের মধ্যে প্রথমটিই ছিল- “এই মুহূর্তে সকল রেল লাইন উপড়ে ফেলে দিতে হবে।”
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের পর সীতাকুণ্ডের কুমিরা স্টেশন থেকে এক দেড় কিলোমিটার সামনে কে বা কারা রেল লাইনে আগুন জ্বালিয়ে রাখে।
লাইনে আগুন দেখে বেলা ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন মহানগর গোধূলী কুমিরা স্টেশনে থামিয়ে রাখা হয়। লাইন পরিষ্কার করে বিকাল ৫টায় ট্রেন চলাচল আবার শুরু হয়।
কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর গোধূলী রাতে ঠিকই নাশকতার শিকার হয়।
ফেনী রেল স্টেশনের ম্যানেজার মাহবুবুর রহমান জানান, ‘দুস্কৃতিরা’ রেল লাইনের ফিসপ্লেটের ক্লিপ খুলে ফেলায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফেনী রেল স্টেশনের কাছে খাজুরিয়া এলাকায় মহানগর গোধূলীর ছয়টি বগি লাইনচ্যুত হয়। ফলে তখন থেকেই চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও মধ্য রাতে মাঝপথে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
চট্টগ্রাম ও লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বগি সরিয়ে লাইন মেরামত করার পর শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়।
এছাড়া লালমনিরহাটের আদিতমারীতেও বৃহস্পতিবার রাতে রেল লাইনের একটি স্লিপার উপড়ে ফেলা হয়। রেল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে দ্রুত লাইন মেরামত করায় বড় কেনো বিপদ ঘটেনি বলে স্টেশন মাস্টার মজিবর রহমান জানান।
রেল মন্ত্রী মুজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেলপথের যেসব স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চলানো হচ্ছে সাথে সাথে ঘটনাস্থলে রেল পুলিশ ও আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।”
নাশকতা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, “ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরও কোথাও রেলপথে নাশকতা হলে তাৎক্ষণিকভাবে মেরামত করা হবে।”
ঢাকা-চট্রগ্রাম লাইনসহ দেশের বিভিন্নস্থানে রেলপথে বৃহস্পতিবার থেকে নাশকতার যেসব ঘটনা ঘটেছে- তার পেছনে জামায়াতের দিকেই আঙুল তুলেছেন এই মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যারা যুদ্ধপরাধীদের বিচার চায় না এবং বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী তারাই এ নাশকতা চালাচ্ছে।”
বাঁশের কেল্লার সেই পোস্টে আরো বিভিন্নভাবে নাশকতা সৃষ্টির পরিকল্পনার কথা বলা হয়েছে।
এতে লেখা হয়েছে, ‘সকল লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালকে বিকল করতে হবে। ঢাকাকে সকল জেলা থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। প্রতিটি থানা ঘেরাও করতে হবে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে সাঈদী সম্পর্কে বোঝাতে হবে। দালাল মিডিয়াগুলোতে হামলা করতে হবে। পুলিশের গুলির দৃশ্য আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করতে হবে। সকল দূতাবাস ঘেরাও করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকা অবরোধ করতে হবে। প্রত্যেক মন্ত্রী এমপির বাড়ি পুড়িয়ে দিতে হবে।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পুলিশের অতিরিক্ত মহা পরিদর্শক শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন-শৃংঙ্খলা বাহিনী সব ধরনের নাশকতার চেষ্টা মেকাবেলায় প্রস্তুত।
“আমরা জনগণকে সাথে নিয়ে এই নৈরাজ্যে প্রতিরোধে কাজ করছি। সবাইকে এ ব্যাপারে সহযোগিতা করতে অনুরোধ করছি।”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×